বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

ঈদের সিনেমা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৪২ পূর্বাহ্ন, ২রা জুন ২০২৬

#

ছবি: সংগৃহীত

সব জল্পনাকল্পনা শেষে ঈদ উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আটটি নতুন সিনেমা। সিনেমাগুলো হলো—‘রকস্টার’, ‘মালিক’, ‘রইদ’, ‘বনলতা সেন’, ‘মাসুদ রানা’, ‘তছনছ’, ‘অফিসার’ ও ‘পিনিক’। সিনেমাগুলো নিয়ে দর্শকের মধ্যে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। হল থেকে বেরিয়ে অনেকে যেমন সিনেমার প্রশংসা করছেন, তেমনি সমালোচনাও করছেন কেউ কেউ।

এই ঈদে সিঙ্গেল স্ক্রিন ও সিনেপ্লেক্স মিলিয়ে সর্বোচ্চ ১০৩টি হলে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত রকস্টার। প্রতিবারের মতো এবারও আলোচনার কেন্দ্রে শাকিব খানের সিনেমাটি। তবে প্রশংসার পাশাপাশি রয়েছে সমালোচনাও। সিনেমায় শাকিব খানের অভিনয়ের প্রশংসা করলেও গল্প নিয়ে দর্শকের রয়েছে আক্ষেপ। চিত্রনাট্য ও গল্পে অসামঞ্জস্যতা রয়েছে বলে দাবি করছেন অনেকে। কেউ কেউ আবার রকস্টারকে টেলিফিল্ম বলেও দাবি করছেন। আগুন নামের এক রকস্টারের গল্প নিয়ে সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। এতে শাকিব খানের সঙ্গে আছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক প্রমুখ। এটিকে মিউজিক্যাল ফিল্ম দাবি করলেও কোনো গান দর্শকের মাঝে সাড়া ফেলতে পারেনি। এ নিয়ে হলফেরত দর্শকদের আক্ষেপ দেখা গেছে। এ ছাড়া সিনেমায় নায়কের অতিরিক্ত মাদক গ্রহণের বিষয়টিও অনেকে ভালোভাবে নিচ্ছেন না। তবে পরিচালক মনে করছেন, রকস্টার ধীরে ধীরে মানুষের মন জয় করবে। তার মতে, ইন্ডাস্ট্রিতে এ ধরনের সিনেমার সাফল্য খুব প্রয়োজন। তাহলেই ভবিষ্যতে আরও এক্সপেরিমেন্ট করার সাহস পাবেন নির্মাতারা।

রকস্টারের পর দ্বিতীয় সর্বোচ্চ হল পেয়েছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত মালিক। এ সিনেমা নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেক দিন পর পর্দায় শুভকে অ্যাকশনে দেখে উপভোগ করছেন দর্শক। তবে অ্যাকশনে মনোযোগ দিতে গিয়ে নির্মাতা সাইফ চন্দন গল্প ঠিক রাখতে পারেননি বলে মতামত অনেকের।

মুক্তির আগে আলোচনায় ছিল মেজবাউর রহমান সুমনের ‘রইদ’। এতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। মুক্তির জন্য নির্মাতা বেছে নিয়েছেন সিনেপ্লেক্স। ইমরান ও তুষির অভিনয়ের পাশাপাশি সিনেমার ভিজ্যুয়াল দারুণ প্রশংসিত হচ্ছে। তবে সিনেমার গল্প সাধারণ অনেক দর্শকের বোধগম্য হচ্ছে না, কেউ কেউ বলছেন পুরো সিনেমা তাদের মাথার ওপর দিয়ে গেছে। একই ধরনের মন্তব্য পাওয়া যাচ্ছে, মাসুদ হাসান উজ্জ্বলের ‘বনলতা সেন’ সিনেমা নিয়ে। এটিও শুধু সিনেপ্লেক্সে দেখা যাচ্ছে। জীবনানন্দ দাশের জীবন, তার সাহিত্যকর্ম ও ব্যক্তিগত টানাপোড়েন এ সিনেমার মূল বিষয়। এতে অভিনয় করেছেন খায়রুল বাসার, মাসুমা রহমান নাবিলা, সোহেল মণ্ডল প্রমুখ।

এদিকে কাজী আনোয়ার হোসেনের কালজয়ী স্পাই-থ্রিলার উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে মাসুদ রানা। বানিয়েছেন সৈকত নাসির। এতে মাসুদ রানা হয়েছেন রাসেল রানা। প্রশংসার সঙ্গে পাল্লা দিয়ে চলছে এই সিনেমার সমালোচনা। গল্পের অসামঞ্জস্যতা, দুর্বল এআইয়ের ব্যবহার নিয়ে ট্রলের শিকার হচ্ছে মাসুদ রানা।

ঈদের বাকি তিন সিনেমা নিয়েও দর্শকের প্রতিক্রিয়া সন্তোষজনক নয়। বদিউল আলম খোকনের অফিসার ও তছনছ নিয়ে সমালোচনাই বেশি হচ্ছে। এ ছাড়া সিনেপ্লেক্সে মুক্তি পাওয়া জাহিদ জুয়েলের পিনিকও দর্শক টানতে পারছে না। যারা সিনেমাটি দেখছেন তারাও নিজেদের অসন্তুষ্টির কথা জানাচ্ছেন। দর্শকের এমন মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে শেষ পর্যন্ত কোন সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল হয়, তা এখনই বলা মুশকিল।

প্রচারে নেই অনেক শিল্পী

প্রতি ঈদে সিনেমা মুক্তির পর হলে হলে প্রচারে দেখা যায় নির্মাতা ও অভিনয়শিল্পীদের। এবারও দেখা যাচ্ছে এমন দৃশ্য। আছে ব্যতিক্রম চিত্রও। পিনিক সিনেমার প্রচারে নির্মাতা ও প্রযোজকদের দেখা গেলেও দেখা মিলছে না প্রধান দুই অভিনয়শিল্পী আদর আজাদ ও শবনম বুবলীসহ কোনো অভিনেতার। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রযোজক আশরাফ কিটু। তার দাবি, প্রচারে অংশ না নেওয়া সিনেমার সঙ্গে একধরনের প্রতারণা।

মাসুদ রানার প্রচারে অভিনয়শিল্পী ও নির্মাতা হলে হলে ঘুরলেও সঙ্গে নেই পূজা চেরী। প্রযোজক আব্দুল আজিজ জানান, পূজাকে প্রচারে অংশ নিতে বললেও নায়িকা কেন প্রচারে আসছেন না, তা তিনি জানেন না। এ ছাড়া অফিসার ও তছনছ সিনেমার প্রচারেও আসেননি দুই নায়িকার কেউ। অফিসারের নায়িকা মাহিয়া মাহি আছেন দেশের বাইরে। তবে তছনছে অভিনয় করা ইয়াসমিন হক ববি দেশে থাকলেও অংশ নেননি প্রচারে। তার বিরুদ্ধে চলচ্চিত্র সংগঠনগুলোতে অভিযোগ করবেন বলে জানিয়েছেন প্রযোজক ও নায়ক মুন্না খান।

রকস্টারের নির্মাতা আজমান রুশো নায়িকাদের নিয়ে হল ভিজিটে ব্যস্ত সময় পার করলেও সঙ্গে নেই শাকিব খান। আগেও কোনো সিনেমার প্রচারে হল ভিজিটে অংশ নিতে দেখা যায়নি শাকিবকে। তবে নির্মাতা জানিয়েছেন, শিগগির সবার সঙ্গে রকস্টার উপভোগ করবেন শাকিব খান।

বাংলা সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250