বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

বিচার বিভাগ সংস্কার কমিশনে মতামত দেওয়ার সময় বাড়ল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৭ পূর্বাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

বিচার বিভাগ সংস্কার-সম্পর্কিত বিষয়ে অংশীজনদের মতামত দিতে সময়সীমা ১২ই ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বাড়ানো হয়েছে। বিচার বিভাগ সংস্কার কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

কমিশনের সচিব এ ই এম ইসমাইল হোসেনের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়েবসাইটে বিভিন্ন শ্রেণির জনগোষ্ঠী বা অংশীজনদের মতামত সংগ্রহের উদ্দেশ্যে পৃথক প্রশ্নমালা যুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট অংশজনদের সেসব প্রশ্নমালা পূরণ করে মতামত দেওয়ার সময়সীমা ১২ই ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো। নির্ধারিত প্রশ্নমালার বাইরে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব থাকলে প্রস্তাবের সফট কপি কমিশনের ই-মেইলে (Bangladeshjrc@gmail.com; info@jrc.gov.bd) এবং প্রস্তাবের মুদ্রিত কপি কমিশনের ঠিকানায় (বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ১৫ কলেজ রোড, ঢাকা-১০০০) পাঠানো যাবে।

আরো পড়ুন : হাইকোর্টে জামিন চাইলেন শমী কায়সার

এর আগে গত ২৩শে নভেম্বর কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, অংশীজনদের মতামত নিতে ওয়েবসাইট চালু করা হয়েছে। সংস্কারের বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব থাকলে কমিশনের ই-মেইল ও ঠিকানায় ৭ই ডিসেম্বরের মধ্যে, তা পাঠানো যাবে।

‘বিচার বিভাগ সংস্কার কমিশন’ নামের আট সদস্যের এই কমিশন গঠন করা হয়েছে গত ৩রা অক্টোবর। কমিশনের প্রধান করা হয় আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানকে। 

এস/ আই.কে.জে

বিচার বিভাগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250