সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

প্রাক্তন প্রেমিককে হত্যা, অভিনেত্রী নার্গিস ফাখরির বোন গ্রেফতার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২১ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বলিউডের আইটেম গানের আলোচিত অভিনেত্রী নার্গিস ফাখরি। নতুন সিনেমাতে তার নৃত্যশৈলী সবার মন কাড়ে। এবার তিনি পড়লেন পারিবারিক জটিলতায়। গ্রেফতার করা হয়েছে তার বোনকে।

নার্গিস ফাখরির বোন আলিয়া ফাখরি খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন। অভিযোগে বলা হয় আলিয়া তার প্রাক্তন প্রেমিক এবং তার বান্ধবীকে খুন করেছেন।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, প্রাক্তন প্রেমিক এডওয়ার্ড জেকবসের বাড়িতে আগুন ধরিয়ে দেন আলিয়া আর তাতে এডওয়ার্ড জেকবস ও তার বান্ধবী অ্যানাস্তেসিয়া এতিয়েন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। আমেরিকার নিউ ইয়র্কে এই ঘটনা ঘটেছে।

পুলিশের বরাত দিয়ে আমেরিকার সংবাদমাধ্যম জানিয়েছে, এডওয়ার্ড এবং অ্যানাস্তেসিয়ার মধ্যে ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি আলিয়া। হিংসার বশবর্তী হয়েই অগ্নিসংযোগ করেন তিনি।

আলিয়া এই মুহূর্তে জেলবন্দি রয়েছেন। কুইন্স আদালত তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। নার্গিস এ নিয়ে কোনও মন্তব্য না করলেও সংবাদমাধ্যমে তার মা বলেন, ‘আমার মেয়ে কাউকে হত্যা করতে পারে না। ও সকলের খেয়াল রাখতো, সকলের সাহায্যে এগিয়ে যেতো।’

নার্গিস এবং আলিয়ার জন্মও নিউ ইয়র্কের কুইন্সে। নার্গিসের বাবা পাকিস্তানের নাগরিক। মা চেক রিপাবলিকের নাগরিক। তার মা একজন পুলিশ অফিসার ছিলেন।

ওআ/কেবি

গ্রেফতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250