শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান

বরই চাষে দুই বন্ধুর সাফল্য

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৬ পূর্বাহ্ন, ১৯শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

বলসুন্দরী, ভারতসুন্দরী এবং টক বরই চাষ করে প্রথম বছরেই সাফল্য পেয়েছেন দুই বন্ধু। অদম্য ইচ্ছা ও মনোবল নিয়ে বাগান শুরু করে আজ তারা স্বাবলম্বী। দুই বন্ধুর এ সফলতায় অনেকেই বরই চাষে আগ্রহী হয়ে উঠেছেন।তারা হলেন মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদী এলাকার সফিকুল ইসলাম (২৭) ও মেহেদী হাসান (২৮)। 

জানা যায়, শংকরদী এলাকার সফিকুল ইসলাম ও মেহেদী হাসান বার্ষিক চুক্তিতে বরই বাগান শুরু করেন। প্রথমে নিজেদের ও অন্যের জমি লিজ নিয়ে ৫ বিঘা জমিতে বরই চাষ শুরু করেন। এতে সব মিলিয়ে খরচ হয় প্রায় সাড়ে ৪ লাখ টাকা। মাত্র ৯ মাসের মধ্যেই বাগানের প্রতিটি গাছে প্রচুর বরই ধরে। প্রথম বছরই তারা লাভবান হন।

এরপর তারা ৭ একর জমি বাড়িয়ে মোট ১২ একর জমিতে বরই চাষ করেন। এরই মধ্যে বাগানের গাছ থেকে বরই তুলে বিক্রি করা হচ্ছে। ৪ হাজার টাকা মণ দরে বিক্রি হচ্ছে। উদ্যোক্তারা আশা করছেন, চলতি মৌসুমে ৬০০ মণ বরই বিক্রি করবেন।

উদ্যোক্তা সফিকুল ইসলাম বলেন, ‘দুই বন্ধু মিলে কিছু করবো, এমন চিন্তায় ১২ বিঘা জমির ওপর বরই বাগান গড়েছি। চাষাবাদে জৈব সার ও মালচিং পদ্ধতি ব্যবহার করেছি। যে কারণে ভালো ফলন দেখা যাচ্ছে। এখানে ২ জন শ্রমিক স্থায়ীভাবে এবং অস্থায়ীভাবে মজুরিতে আরও ৪-৫ জন কাজ করছেন। এ বছর বরই বিক্রি করে ৮-১০ লাখ টাকা লাভের আশা করছি। এরপর কৃষি জমিতে বাগান বাড়ানোর উদ্যোগ নিয়েছি।’

আরো পড়ুনরাজবাড়ীর পান রপ্তানি হচ্ছে তিন দেশে

উদ্যোক্তা মেহেদী হাসান বলেন, ‘শিক্ষিত বেকার যুবকরা যদি ঘরে বসে না থেকে বাগান করেন, তবে তারাও স্বাবলম্বী হতে পারবেন। আমি প্রবাসে ছিলাম। দেশে আসার আগেই বন্ধুর সঙ্গে বরই বাগান করার পরিকল্পনা করি। দেশে এসে বাগান করে সফলতা পেয়েছি। এমনকি আমাদের দেখাদেখি অনেকেই বরই বাগান শুরু করেছেন। আমাদের কাছে এলে পরামর্শ ও সহযোগিতা দিয়ে থাকি।’

মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সন্তোষ চন্দ্র চন্দ বলেন, ‘কৃষি বিভাগের পক্ষ থেকে বরই বাগানের উদ্যোক্তা দুই বন্ধুকে ধন্যবাদ জানাই। আমরা উদ্যোক্তাদের মাঠ পর্যায়ে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দিচ্ছি। জানতে পেরেছি, তারা বরই বিক্রি করে এক মৌসুমেই অনেক টাকা আয় করতে পারবেন। আশা করছি, তাদের দেখে অন্যরাও বরই চাষে এগিয়ে আসবেন।’

এসি/ আই.কে.জে/

সাফল্য বরই চাষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250