বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

বিকাশ, রকেট ও নগদসহ এমএফএসের মাধ্যমে শুল্ক–কর জমা দেওয়া যাবে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে সরাসরি সরকারি কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে। ডেবিট বা ক্রেডিট কার্ড; এমএফএস যেমন রকেট, বিকাশ, নগদ, উপায়, এমক্যাশ ও ট্রাস্টপে ইত্যাদি দিয়ে শুল্ক-কর পরিশোধ করা যাবে।

আমদানিকারক, রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ প্রতিনিধিদের জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ ব্যবস্থা চালু করেছে। এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

এনবিআর বলছে, এ চালান সরকারি রাজস্ব আহরণের একটি ওয়েবভিত্তিক সিস্টেম যার মাধ্যমে আমদানিকারক, রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ প্রতিনিধি যে কেউ ঘরে বসে ডেবিট বা ক্রেডিট কার্ড; এমএফএস যেমন রকেট, বিকাশ, নগদ, উপায়, এম ক্যাশ ও ট্রাস্টপে ইত্যাদিসহ ইন্টারনেট মাধ্যমে শুল্ক-কর জমা দিয়ে সিস্টেম জেনারেটেড রসিদ নম্বর দেখিয়ে বন্দর থেকে পণ্য খালাস করতে পারবেন। 

পাশাপাশি যেকোনো ব্যাংক থেকেও শুল্ক-কর পরিশোধ করে আমদানি পণ্য দ্রুততম সময়ে খালাস করতে পারবেন। গত এপ্রিল মাসে আইসিডি কমলাপুর কাস্টমস হাউসে প্রথম এ পদ্ধতিতে শুল্ক-কর আদায়ের পাইলটিং শুরু হয়। পরে পানগাঁও কাস্টমস হাউসে তা চালু করা হয়। চট্টগ্রাম কাস্টম হাউসে গত বৃহস্পতিবার (৩রা জুলাই) এ ব্যবস্থা চালু হয়। আগামী সোমবার (৭ই জুলাই) থেকে ঢাকা কাস্টম হাউসসহ সব কাস্টমস হাউসে এ ব্যবস্থা চালু হবে।

জে.এস/

শুল্ক কর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250