মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে বিএনপির প্রস্তুতি, নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বরিশালে বইছে উচ্ছ্বাসের আমেজ। দফায় দফায় আনন্দ মিছিল, সভা-সমাবেশ ও সফরের বিভিন্ন ভেন্যু পরিদর্শনে ব্যস্ত সময় পার করছেন বিএনপির নেতা-কর্মীরা।

এদিকে তারেক রহমানের সফরকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। নিরাপত্তার স্বার্থে সব ধরনের ব্যানার, ফেস্টুন ও তোরণ স্থাপন নিষিদ্ধ করা হয়েছে।

গতকাল শনিবার রাতেও দলের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীর আগমনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক হওয়ার কড়া নির্দেশ দিয়েছেন। গতকাল রাত ৮টায় বরিশাল সার্কিট হাউজে অনুষ্ঠিত সভায় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, মজিবর রহমান সরোয়ার (এমপি), বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, আবুল হোসেন এমপি, সরফুদ্দিন সান্টু এমপি উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফর সফল করতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন শীর্ষ নেতারা। বিশেষ করে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং প্রধানমন্ত্রী বিব্রতবোধ করেন, এমন কোনো প্রশ্ন না করার জন্যও কড়া নির্দেশনা দিয়েছেন শীর্ষ নেতারা।

এ ছাড়া নেতা-কর্মীদের নিজ নিজ অবস্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ত্রিশ গোডাউন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়া প্রায় ৫০০ নেতা-কর্মীকে ওই কর্মসূচির বাইরে অন্য কোনো আয়োজনে অংশ না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সার্কিট হাউসে থাকবেন সফরসঙ্গী ও দলের শীর্ষ নেতারা।

নেতারা আরও জানান, সড়কের দুই পাশে অবস্থান নিয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানানোর মধ্যেই নেতা-কর্মীদের সীমাবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা যাবে না।

সভায় বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, গত চার দিন ধরে নেতা-কর্মীদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর সফর সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমানও একই প্রত্যাশার কথা জানান।

বরিশাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দীপিকা-রণবীরের ঘরে এলো দ্বিতীয় সন্তান

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250