সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চার এসপিকে বদলি-পদায়ন *** এমপি নজরুলের গ্রেপ্তারে স্পিকারকে চিঠি দিচ্ছে পুলিশ, দ্বিতীয় স্ত্রীর চিরকুটের তদন্ত চলছে *** বাড়ছে হুতিদের হামলা, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের হুঁশিয়ারি *** জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

মেসির পেনাল্টি মিসের দিনে বিধ্বস্ত মায়ামি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৯ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৫

#

পেনাল্টি মিস করেছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামি হেরেছে বাজেভাবে। ছবি: এএফপি

লিওনেল মেসি ঘুরপাক খাচ্ছেন ব্যর্থতার চক্রে। নিজের সবশেষ দুই ম্যাচে কোনো গোল পাননি। এমনকি গোল করার সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে পারেননি। তার পেনাল্টি মিসের দিনে দল ইন্টার মায়ামি হেরেছে বাজেভাবে।

ইন্টার মায়ামি নিজের সবশেষ দুই ম্যাচে হেরেছে বেশ বাজেভাবে। লিগস কাপের ফাইনালে ১লা সেপ্টেম্বর সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ গোলে হেরেছিল মায়ামি। এবার একই ব্যবধানে মায়ামি হেরেছে শার্লটের কাছে। বাংলাদেশ সময় আজ (১৪ই সেপ্টেম্বর) সকালে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ইন্টার মায়ামি-শার্লট ম্যাচটা ছিল মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচ। এই ম্যাচে পেনাল্টিতে গোল মিস করেছেন মেসি।

এমএলএসের ম্যাচে আজ সমানে সমানে লড়াই করতে থাকে মায়ামি-শার্লট। মায়ামি ৫৯ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর নিয়েছে ৫ শট। অন্যদিকে শার্লট বল দখলে রাখে ৪১ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তারা নেয় ৪ শট। ম্যাচের ৩০ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় মায়ামি। বক্সের ভেতরে মেসিকে ফাউল করে বসেন শার্লট ডিফেন্ডার দিবরিল দেয়ান। রেফারি পেনাল্টির বাঁশি বাজান মায়ামির পক্ষে। স্পটকিকটা নিয়েছেন মেসি। তবে আর্জেন্টাইন ফরোয়ার্ডের শট জায়গায় দাঁড়িয়ে দারুণভাবে রুখে দেন শার্লট গোলরক্ষক ক্রিস্টিয়ান খালিনা।

মেসির পেনাল্টি মিসের পরই খেই হারিয়ে ফেলে ইন্টার মায়ামি। লড়াইটা এরপর মায়ামি-শার্লট নয়, সেটা হয়ে দাঁড়ায় ইদান তোকলোমাতি-মায়ামি। ৩৪ মিনিটে শার্লটের প্রথম গোল করেন স্ট্রাইকার তোকলোমাতি। তাকে অ্যাসিস্ট করেন কারউইন ভার্গাস। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে শার্লট। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর দ্রুতই দ্বিতীয় গোল পেয়ে যায় দলটি। ৪৭ মিনিটে ব্র্যান্ড ব্রোনিকোর অ্যাসিস্টে গোল করেন তোকলোমাতি।

২-০ গোলে পিছিয়ে পড়া মায়ামি ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করলেও পারেনি। ম্যাচের শেষভাগে এসে তৃতীয় গোল হজম করে বসে মেসির দল। ৮৪ মিনিটে পেনাল্টিতে হ্যাটট্রিক পূর্ণ করেন তোকলোমাতি। শার্লট এমএলএসের এই ম্যাচে মায়ামিকে হারিয়েছে ৩-০ গোলে। বড় ব্যবধানে হারের পর ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলের ৮ নম্বরে মায়ামি। ২৬ ম্যাচে ১৩ জয়, ৭ ড্র ও ৬ হারে দলটির পয়েন্ট ৪৬। সবার ওপরে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৫৭। পয়েন্ট তালিকার দুই, তিন ও চারে থাকা সিনসিনাটি, শার্লট ও ন্যাশভিলের পয়েন্ট ৫৫, ৫৩ ও ৫০। পয়েন্ট তালিকার প্রথম চারে থাকা চারটি দলই খেলেছে ৩০টি করে ম্যাচ।

জে.এস/

লিওনেল মেসি ইন্টার মায়ামি ফুটবল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250