বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

বন্যার্তদের বাঁচাতে হবে : জি এম কাদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৫ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

দেশের উত্তরাঞ্চলে পাহাড়ী ঢল ও অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় প্রাণহানী ও লাখ লাখ মানুষের অবর্ণনীয় দুভোর্গে গভীর উৎকন্ঠা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। রোববার (৬ই অক্টোবর) এক বিবৃতিতে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। একইসাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। 

বন্যা উপদ্রুত অঞ্চলে জরুরী সহায়তা পাঠাতে সরকারের প্রতি আহবান জানিয়ে বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ময়মনসিংহ, শেরপুর ও কুড়িগ্রামের বিস্তৃর্ণ অঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে। এই অঞ্চলের লাখ লাখ মানুষ পানিবন্ধি জীবনযাপন করছে। তাদের মাঝে খাবার, ঔষধ ও শিশুখাদ্যের অভাবে হাহাকার উঠেছে। দ্রুততার মাধ্যমে বন্যা উপদ্রুত এলাকায় জরুরি ত্রাণ সহায়তা পাঠাতে হবে। তিনি বলেন, বন্যার্তদের বাঁচাতে হবে। 

আরও পড়ুন: বদরুদ্দোজা চৌধুরীর জানাজায় মানুষের ঢল

অপর এক বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বন্যার্তদের পাশে থাকতে দলীয় নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দিয়ে তিনি বলেন, দেশের মানুষের কষ্টে জাতীয় পার্টি কখনোই ঘরে বসে থাকে না। বন্যার্তদের সার্বিক সহায়তা করার পাশাপাশি সরকারের ত্রাণ কার্যক্রমে সহায়তা করতেও জাতীয় পার্টি নেতা-কর্মীদের নির্দেশ দেন তিনি।

এসি/কেবি 


গোলাম মোহাম্মদ কাদের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250