শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুড়িগ্রামে বসেছে বিনা লাভের সবজির দোকান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৭ পূর্বাহ্ন, ৯ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

কুড়িগ্রামে বিনা লাভের সবজি বিক্রি করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। কাঁচাবাজারের উর্ধগতি থেকে কিছুটা স্বস্তি ফেরাতে জেলা প্রশাসকের সহযোগিতায় এমন আয়োজন করেছেন তারা। কুড়িগ্রাম পৌর শহরের উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে সপ্তাহে চার দিন (রোব, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার) বিনা লাভের দোকান বসবে বলে জানিয়েছেন শিক্ষার্থী আব্দুস সালাম রনি।

এই সবজির দোকানে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৬৩ টাকা, পটল ৪০ টাকা, বেগুন ৩৬ টাকা, কাঁচা মরিচ ১০০ টাকা, পেঁয়াজ ১১২ টাকা, প্রতিটি ডিম সাড়ে ১১ টাকা, লাউ প্রতিটি ৩৫ টাকা, ফুলকপি প্রতিটি ৫০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩৩ টাকা ও মুলা ৩২ টাকা কেজি বিক্রি হচ্ছে। পাইকারি মূল্যে সবজি পেয়ে দারুণ আনন্দিত অনেকে।

আরো পড়ুন : কেমিক্যালে চুবিয়ে বাজারজাত করা হচ্ছে জলপাই, সর্তক হোন আজই

পৌর শহরের পিটিআই পাড়া এলাকার জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, আজ এখান থেকে সবজি কিনলাম। বাজারের চেয়ে প্রতিটি জিনিসের দাম ৫-৭ টাকা করে কম। এখন বাজার করলে এখান থেকেই করবো।

আলমগীর হোসেন, আব্দুর রশিদ রনি ও ফয়সাল নামে শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানান, শীতকালীন বিভিন্ন শাক সবজি বাজারে সরবরাহ হলেও দাম কিন্তু এখনো বেশি আছে। তাই আমরা সরাসরি কৃষকের কাছ থেকে কিনে ওই দামে বিক্রি করছি যাতে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পায়।

কৃড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) নুসরাত সুলতানা গণমাধ্যমকে জানান, বাজারে সবজির দাম ঊর্ধ্বগতি। উদাহরণস্বরূপ আমরা বিনা লাভে সবজির দোকান চালু করেছি। তা দেখে যেন ব্যবসায়ীরা উদ্বুদ্ধ হন।

এস/ আই.কে.জে/

সবজির দোকান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250