শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা

আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী উপলক্ষে ‘চলো বদলে যাই’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪৩ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৫

#

আইয়ুব বাচ্চু (১৯৬২-২০১৮)। ছবি: সংগৃহীত

দেশের রক সংগীতকে যারা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন, তাদের মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চু। উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট বলা হতো তাকে। আজ ১৬ই আগস্ট, শনিবার প্রয়াত এই ব্যান্ড তারকার ৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে আজ রাতে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।

আইয়ুব বাচ্চুর পরিবারের সদস্যরা ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এলআরবি ব্যান্ডের সদস্যরাসহ শিল্পীর দীর্ঘদিনের ক্যারিয়ারের সহকর্মীরা। ‘আইয়ুব বাচ্চু সেলিব্রেটিং লাইফ, লিগেসি অ্যান্ড চলো বদলে যাই’ শীর্ষক এই অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুকে নিয়ে স্মৃতিচারণা করবেন গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী, সুরকার ফোয়াদ নাসের বাবু, সংগীতশিল্পী নকীব খান, পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদারসহ অনেকে।

আলোচনার পাশাপাশি এই অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর গান গেয়ে শোনাবেন এই প্রজন্মের সংগীতশিল্পীরা। অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান প্রকাশের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

বেঁচে থাকা অবস্থায় নিয়মিত নতুন গান রেকর্ড করতেন আইয়ুব বাচ্চু। শেষের দিকে নানা কারণে বেশ কিছু গান প্রকাশ করে যেতে পারেননি তিনি। এ ছাড়া কিছু গানের সুর করা আছে, রেকর্ডিং বাকি, কিছু গানের মিক্সিং বাকি। সেই অপ্রকাশিত গানগুলো নিয়ে অনেক দিন ধরে কাজ করছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। গত বছর এই ফাউন্ডেশন থেকে প্রকাশ পায় আইয়ুব বাচ্চুর ‘ইনবক্স’ শিরোনামের গানটি। লিখেছেন নিয়াজ আহমেদ অংশু।

১৯৬২ সালের ১৬শে আগস্ট চট্টগ্রাম শহরে জন্ম আইয়ুব বাচ্চুর। কলেজজীবনে ‘আগলি বয়েজ’ নামের ব্যান্ড গঠনের মাধ্যমে সংগীতজগতে যাত্রা শুরু করেন আইয়ুব বাচ্চু। ১৯৭৭ সালে যোগ দেন ফিলিংস (বর্তমানে নগর বাউল) ব্যান্ডে। এই ব্যান্ডে ছিলেন ১৯৮০ সাল পর্যন্ত।

এরপর যোগ দেন সোলসে। সোলসের অনেক গান সমৃদ্ধ হয়েছে আইয়ুব বাচ্চুর গিটারবাদনে। সোলসের সঙ্গে তিনি ছিলেন ১৯৯০ সাল পর্যন্ত। ১৯৯১ সালের ৫ই এপ্রিলে নিজের ব্যান্ড গড়েন আইয়ুব বাচ্চু। নাম দিয়েছিলেন লিটল রিভার ব্যান্ড। এই ব্যান্ডই পরে লাভ রান্‌স ব্লাইন্ড বা এলআরবি নামে পরিচিতি লাভ করে। ২০১৮ সালের ১৮ই অক্টোবর প্রয়াত হন আইয়ুব বাচ্চু।

আইয়ুব বাচ্চু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250