রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’

ভারতীয় মিডিয়া আমাদের সম্পর্কে গুজব ছড়াচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩১ অপরাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে অনেক মিথ্যা খবর প্রচার করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২রা ডিসেম্বর) রংপুরে সফরে গিয়ে সংখ্যালঘু ও ইসকন ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখানে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি। ইসকন নিয়ে ভারতীয় মিডিয়া গুজব ছড়াচ্ছে, এ বিষয়ে বাংলাদেশের মিডিয়াকে সর্তক থাকতে হবে। দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে মানুষকে ধৈর্য ধরতে হবে।

এর আগে, পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাঈদের বাড়িতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সব মিথ‍্যা মামলা বা মামলা বাণিজ‍্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে হওয়া মামলাগুলোর প্রকৃত দোষীদের বিচারের মুখোমুখি করা হবে।

পরে পীরগঞ্জের বাবনপুর গ্রামের ১৫ হাজার পরিবারকে শীতবস্ত্র বিতরণ ও আবু সাঈদ ফাউন্ডেশনে ১০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ওআ/কেবি


স্বরাষ্ট্র উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250