রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

টেস্ট র‍্যাঙ্কিংয়ে নিজেদের ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩৬ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৬

#

ছবি: সংগৃহীত

ম্যাকাইতে অস্ট্রেলিয়ার সঙ্গে স্রেফ দুই দিনে ইনিংস ব্যবধানে হারের হতাশার মাঝেও একটি ভালো খবর পেল বাংলাদেশ। ডারউইনে আগের টেস্টে ঐতিহাসিক জয়ের প্রভাবে আইসিসি র‍্যাঙ্কিংয়ে ঘটেছে তিন ধাপ উত্তরণ। প্রথমবারের মতো টেস্টে ছয় নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।

টেস্টে বেশিরভাগ সময় নয় নম্বরেই ছিল বাংলাদেশের অবস্থান। গত মে মাসে ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর সাত নম্বরে উঠে রেকর্ড গড়ে নাজমুল হোসেন শান্তর দল। তবে জিম্বাবুয়ে গিয়ে ইনিংস হারের পর ফের নয়ে নেমে গিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ ড্র করে আরও নতুন উচ্চতা পেল তারা।

আজ ২৩ আগস্ট প্রকাশিত আইসিসি র‍্যাঙ্কিংয়ে দেখা যায় ৭৮ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ছয় নম্বরে। ভারতের কাছে গলে বিধ্বস্ত হওয়া শ্রীলঙ্কা রেটিং পয়েন্ট হারিয়ে (এখন ৭৬) নেমে গেছে সাতে।

ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত হওয়ায় অবনমন হয়েছে পাকিস্তানেরও। ৭৫ রেটিং পয়েন্ট নিয়ে তারা আছে আটে। ৭৪ রেটিং পয়েন্ট নিয়ে নয়ে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়ের অবস্থান দশ। বাকি দুই টেস্ট খেলুড়ে দল আফগানিস্তান ও আয়ারল্যান্ড এখনো র‍্যাঙ্কিং টেবিলেই জায়গা পায়নি।

বাংলাদেশের সঙ্গে ডারউইনে হারলেও ১২৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। ১১৯ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকা। ১০৬ রেটিং পয়েন্ট নিয়ে তিনে নিউজিল্যান্ড, ১০৪ রেটিং পয়েন্ট নিয়ে চারে আছে ভারত। ৯৯ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান ইংল্যান্ডের।

বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250