শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

যেখানে ৫৯০ টাকায় মিলছে গরুর মাংস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৭ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

এবার কুমিল্লায় শুরু হয়েছে ৫৯০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি। প্রচেষ্টা ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই উদ্যোগ শুরু করেছে। 

শুক্রবার (২২শে মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার বুড়িচং উপজেলার নাজিরা বাজার এলাকায় মাংস বিক্রির কার্যক্রম চালায় সংগঠনটি। সর্বনিম্ন ২৫০ গ্রাম আর সর্বোচ্চ ২ কেজি মাংস কিনতে পারছেন একজন ক্রেতা।

আয়োজকরা জানান, পবিত্র রমজান মাসে মাংসসহ দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির ফলে নিন্মআয়ের মানুষের খুবই নাজেহাল অবস্থা। সেসব মানুষের কথা ভেবে ভর্তুকি দিয়ে ৫৯০ টাকা দরে বিক্রি করার উদ্যোগ নেয় প্রচেষ্টা ফাউন্ডেশন।

৫৯০ টাকা কেজি দরে মাংস বিক্রি করা হচ্ছে। তবে একজনের কাছে সর্বোচ্চ ২ কেজি করে মাংস বিক্রি করা হয়। এর বেশি কেউ নেওয়ার সুযোগ নেই। ভর্তুকি দিয়ে স্বল্প আয়ের মানুষদের মাংসের চাহিদা পূরণ করতে তাদের এই কার্যক্রম। 

সাশ্রয়ীমূল্যে মাংস কিনতে এদিন সকাল থেকেই হুমড়ি খেয়ে ভিড় করেছে মানুষ। পার্শ্ববর্তী বরুড়া, চান্দিনা ও আদর্শ সদর উপজেলা থেকেও মানুষ ছুটে এসেছেন কমদামে গরুর মাংস কিনতে।

আরো পড়ুন: এবার যেখানে পাওয়া যাচ্ছে ৬০০ টাকায় গরুর মাংস

আয়েশা আক্তার নামে এক ক্রেতা গণমাধ্যমকে বলেন, ৫৯০ টাকা দামে গরুর মাংস বিক্রি হয় শুনে ছুটে এসেছি। আমাদের মতো নিন্মআয়ের মানুষদের গরুর মাংস কেনা দুঃসাধ্য ব্যাপার। আয়োজকদের ধন্যবাদ আমাদের কাছে কমদামে গরুর মাংস বিক্রি করার জন্য।

প্রচেষ্টা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহফুজ বাবু গণমাধ্যমকে বলেন, আমরা আমাদের সংগঠনের মাধ্যমে সবসময় সমাজের বিভিন্ন হতদরিদ্র, অসহায় ও নিন্মআয়ের মানুষকে সহায়তা করে থাকি। এবার রোজায় গরুর মাংস আর তরমুজের দামে হৈচৈ পড়ে যাওয়ায় সিদ্ধান্ত নিলাম কমদামে গরুর মাংস বিক্রি করার।

তিনি আরও বলেন, শুক্রবার আমরা দুইটা গরু জবাই করে ৫০০ কেজির ওপর গরুর মাংস বিক্রি করেছি। মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। আমাদের ১০ হাজার টাকার মতো ভর্তুকি যাবে। আমাদের ফাউন্ডেশনের সদস্যরা চাঁদা দিয়ে এই ভর্তুকি বহন করব। আমাদের শুধু গরুর মাংসই নয়। তরমুজ ও খেজুরও কমদামে বিক্রি করছি ভর্তুকি দিয়ে। প্রতি সপ্তাহের দুইদিন শুক্রবার ও শনিবার মাংস বিক্রির কার্যক্রম চলবে। প্রথম দিনে মানুষের চাপ অনেক বেশি ছিল। আমরা এর পরিধি বাড়ানোর চিন্তা ভাবনা করছি। 

এইচআ/ 

গরুর মাংস শুভ উদ্যোগ প্রচেষ্টা ফাউন্ডেশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250