রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

আত্মীয়রা দুই বছর কথা বলেননি এই নায়িকার সঙ্গে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৭ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

এই শতকের প্রথম দশকে ভারতীয় টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় মুখগুলোর একজন ছিলেন আমনা শরিফ। একতা কাপুরের হিট ধারাবাহিকে কাশীশ সুজল গারেওয়ালের ভূমিকায় অভিনয় করে তিনি ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন। সহশিল্পী রাজীব খান্ডেলওয়ালের সঙ্গে তার রসায়নকে এখনো ভারতীয় টিভি–ইতিহাসের উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে দেখা হয়। কিন্তু এ আলোয় পৌঁছানোর পথটা মোটেও সহজ ছিল না। রক্ষণশীল পরিবারে জন্ম নেওয়া আমনাকে স্বপ্নপূরণের জন্য লড়তে হয়েছে নিজের চারপাশের সব বাধার সঙ্গে।

১৯৮২ সালের ১৬ই জুলাই মুম্বাইয়ে জন্ম আমনা শরিফের। বাবা ভারতীয়, মা বাহরাইনি। খুব ছোট বয়সেই বাবাকে হারান তিনি। মাকেই আশ্রয় করে বড় হওয়া। সম্প্রতি হিন্দি রাশকে দেওয়া সাক্ষাৎকারে আমনা বলেন, ‘ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার ইচ্ছা ছিল। কিন্তু পরিবার ছিল খুবই রক্ষণশীল। পরিস্থিতির কারণে পড়াশোনা চালিয়ে নিতে আমাকে একসময় বুটিকেও কাজ করতে হয়েছিল।’ খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।


কলেজে পড়ার সময়ই প্রথম বিজ্ঞাপনের সুযোগ পান তিনি। মায়ের অনুমতি পেতে ছয় মাস ধরে বোঝাতে হয়েছে তাকে। অবশেষে মা পরিবারের বিরোধিতা সত্ত্বেও মেয়ের পাশে দাঁড়ান। এ কারণে আত্মীয়রা দুই বছর তার সঙ্গে কথা পর্যন্ত বলেননি। এরপর কুমার শানু, ফাল্গুনী পাঠক ও দলের মেহেন্দির গানের ভিডিওতে কাজ করেন আমনা। বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতেই তাকে দেখে একতা কাপুর ডাকেন অডিশনের জন্য। সেখান থেকেই শুরু হয় আমনার আসল যাত্রা।

একতা কাপুরের আলোচিত সিরিয়াল ‘কাহি তো হোগা’ শেষ হয় ২০০৭ সালে। এরপর বলিউডে হাত পাকাতে চান আমনা। ‘আলু চাট, ‘আও উইশ করে’, শকাল পে মাত যা’র মতো ছবিতে অভিনয় করলেও বক্স অফিসে একটিরও সাফল্য মেলেনি। টিভিতে ফেরার চেষ্টা করেছিলেন হোঙ্গে ‘জুদা না হম’–এর মাধ্যমে, তবে কম রেটিংয়ের কারণে মাত্র ছয় মাসেই অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়।

২০১৩ সালে দীর্ঘদিনের প্রেমিক, চলচ্চিত্র প্রযোজক অমিত কাপুরকে বিয়ে করেন আমনা শরিফ। ২০১৫ সালে তাদের পুত্রসন্তান আরাইন জন্ম নেয়। হিন্দু–মুসলিম দুই সংস্কৃতিই পরিবারে সমানভাবে জায়গা করে নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে করওয়া চৌথ আর ঈদ উদ্‌যাপনের ছবিও শেয়ার করেন তারা।

অভিনেত্রী আমনা শরিফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘বরবাদ’ সিনেমার চেয়েও তিনগুণ বেশি ভায়োলেন্সে ঠাসা ‘রাক্ষস’, ট্রেলারে চমক

🕒 প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

আন্ডারওয়ার্ল্ডের চাপের মুখে ছিলেন বলিউডের তিন খান!্ড।

🕒 প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘সামান্তারা বিক্রি হয়’ মন্তব্য শাহরিয়ারের, ক্ষমা চাইতে বললেন এনসিপি নেতারা

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘অতি উৎপাদন’ ও ‘জোরপূর্বক শ্রম’ নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্তে বাংলাদেশের নাম কেন

🕒 প্রকাশ: ০১:১০ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘বিএনপির রাষ্ট্রপতির মুখে আওয়ামী বুলি, আওয়ামী রাষ্ট্রপতির মুখে বিএনপির বয়ান’

🕒 প্রকাশ: ১১:৩৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

Footer Up 970x250