বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’ *** বেহেস্তের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী *** বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায় *** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা

আসামি বাইরে, ভাড়ায় জেল খাটছেন আরেকজন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪০ অপরাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

গাজীপুরে বন বিভাগের করা মামলার আসামি ছাত্তার মিয়া বাইরে ঘুরে বেড়াচ্ছেন। তার পরিবর্তে টাকার বিনিময়ে কারাগারে আছেন সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি।

আজ মঙ্গলবার (৯ই ডিসেম্বর) রাতে কালিয়াকৈর ফুলবাড়িয়া রেঞ্জের কাচিঘাটা বিট কর্মকর্তা শরিফ খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া রেঞ্জ এলাকা থেকে গত ৯ই সেপ্টেম্বর সরকারি গাছ কাটার সময় কয়েকজনকে আটক করেন বন কর্মকর্তারা। তবে কয়েকজন পালিয়ে যান। এ ঘটনায় মামলা করে বন বিভাগ। মামলা করার তিন মাস পর গত ৭ই ডিসেম্বর আদালতে হাজিরা দেন প্রধান আসামি ছাত্তার মিয়া।

তিনি বলেন, অভিযোগ আমলে নিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তবে সাত্তারের কারাগারে থাকার কথা থাকলেও তিনি নিজ এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। তার পরিবর্তে জেল খাটছেন অন্যজন।

প্রকৃত আসামি সাত্তার মিয়া (৪৫) কালিয়াকৈর উপজেলার মোথাজুরী তালচালা গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে। তার পরিবর্তে কারাগারে থাকা সাইফুল ইসলাম (৩০) একই গ্রামের রহিম বাদশার ছেলে।

সাত্তার পরিচয়ে কারাগারে থাকা সাইফুলের বাবা রহিম বাদশা স্থানীয় সাংবাদিকদের বলেন, ১৫ হাজার টাকার বিনিময়ে ছাত্তারের পরিবর্তে হাজিরা দিতে গিয়েছিল সাইফুল।

গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের সাংবাদিকদের বলেন, আসামি এন্ট্রি করার সময় তিনি তার নাম সাত্তার বলেছিলেন, তাই সন্দেহ করিনি। পরে জানার পর বায়োমেট্রিক পরীক্ষা করে জানতে পারি, তিনি আসলে সাত্তার নন, সাইফুল ইসলাম। বিষয়টি আমরা আদালতে চিঠি দিয়ে অবগত করেছি।

গাজীপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও

🕒 প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত

🕒 প্রকাশ: ০৭:৫৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250