সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাড়ছে হুতিদের হামলা, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের হুঁশিয়ারি *** জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বিয়ে–বিভ্রাট: ক্রিকেটার নাসির ও তামিমার বিরুদ্ধে মামলার রায় ১০ জুন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৬ই মে ২০২৬

#

ফাইল ছবি

ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মীর বিরুদ্ধে তাম্মীর সাবেক স্বামী রাকিব হাসানের করা মামলায় আগামী ১০ জুন রায় দেবেন ঢাকার আদালত। রাকিবের অভিযোগ, তার সঙ্গে বিয়ের সম্পর্ক রেখেই নাসিরকে বিয়ে করেন তামিমা।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম বাদী ও আসামি—উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আজ বুধবার মামলাটির রায়ের দিন ধার্য করেন। শুনানিতে তাদের সর্বোচ্চ সাজা প্রার্থনা করে বাদীপক্ষ। অন্যদিকে আসামিপক্ষ নিজেদের নির্দোষ দাবি করে।

তামিমা এদিন দুপুরে কালো বোরকা ও কালো হিজাব পরে হাজির হন আদালতে। নাসিরের পরনে ছিল নেভি ব্লু টি–শার্ট ও জিনস প্যান্ট। তামিমার হাত ধরেই আদালতে ওঠেন নাসির। দুই ঘণ্টা ধরে শুনানি চলাকালে কাঠগড়ায় দাঁড়িয়ে খুনসুটি করতে দেখা যায় তাদের।

শুনানি শেষে বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান সাংবাদিকদের বলেন, আসামি তামিমা দীর্ঘ সময় ধরে রাকিবের সঙ্গে সংসারজীবনে থাকার পর তার সঙ্গে প্রতারণা করেছেন। রাকিবকে তালাকের যে কথা শুরুতে বলেছিলেন, তা ছিল অবৈধ। আদালতে এটি স্বীকারও করেন তিনি।

দণ্ডবিধির ৪৯৭ ধারায় নাসির ও তামিমার শাস্তি চেয়েছে আসামিপক্ষ। এই ধারা অনুযায়ী, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির স্ত্রীর সঙ্গে সেই নারীর সম্মতি সাপেক্ষে সম্পর্ক স্থাপন করেন, তবে তা হবে ব্যভিচার। এর শাস্তি পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড।

বাদীপক্ষের আরেক আইনজীবী বেলাল হোসাইন বলেন, ‘আমরা আদালতে সব কাগজপত্র উপস্থাপন করেছি। এ ধরনের ঘটনার শাস্তি হলে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা হবে।’

অন্যদিকে বিবাদীপক্ষের আইনজীবী মোসলেম উদ্দিন জসীম সাংবাদিকদের বলেন, নাসির বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন স্বনামধন্য খেলোয়াড়। নাসির ও তামিমা বৈধভাবে বিবাহ করেছেন। সেসব কাগজপত্রের সবই বৈধ। নাসির ও তামিমার সম্মানহানির উদ্দেশ্যে এই মামলা করা হয়েছে।

জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় নাসির ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমাকে বিয়ে করেন। রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হয়।

১০ দিন পর ২৪ ফেব্রুয়ারি তামিমার সাবেক স্বামী রাকিব মামলা করেন। তাতে তিনি অভিযোগ করেন, তাকে তালাক না দিয়ে নাসিরকে বিয়ে করেছেন তামিমা।

মামলাটি তদন্ত করে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর নাসির ও তামিমার বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তার ভিত্তিতে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি দুজনকে আসামি করে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হয়। তার চার বছরের বেশি সময় পর রায় হতে যাচ্ছে।

জে.এস/

ক্রিকেটার নাসির হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250