সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাড়ছে হুতিদের হামলা, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের হুঁশিয়ারি *** জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

যেসব লক্ষণে বুঝবেন চশমা বদল করা উচিত

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেই ভালো একটা চশমার ফ্রেম কিনলে সেটি আর সহজে বদলাতে চান না। চশমা না ভাঙা পর্যন্ত বদলে কথা মাথাতেও আনেন না। অনেকক্ষেত্রেই চোখের পাওয়ার খুব সামান্য পরিবর্তন হয়। সেটা সহজে বোঝা যায় না। কিন্তু দীর্ঘদিন এই পরিবর্তন খেয়াল না রাখলে ক্ষতি হয় চোখের। 

চোখের যেকোনো সমস্যা অবহেলা করলেই হতে পারে কঠিন বিপদ। কোন লক্ষণগুলো দেখা দিলে চশমা বদলানোর কথা ভাববেন চলুন জেনে নিই- 

মাথায় যন্ত্রণা 

নিয়মিত মাথায় যন্ত্রণা করে, কিন্তু কোনো কারণ খুঁজে পাচ্ছেন না? চোখের পাওয়ার সামান্য বদলালে এমনটা হতে পারে। এমনটা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। পাওয়ার মাপান। প্রয়োজনে চশমা বদলান। 

আরো পড়ুন : বারবার হাই উঠলে সতর্ক হোন

বার বার চোখের পলক পড়া 

যেকোনো কাজ করতে গেলেই কি বার বার চোখের পলক পড়ছে? এমনটা হলে কিন্তু চোখের ওপর চাপ পড়ে। এমনটা হলে দেরি না করে চোখের পাওয়ার পরীক্ষা করান। চশমা বদলাতে হতে পারে আপনাকে। 

চোখের ক্লান্তি 

বই পড়তে গেলে চোখ ক্লান্ত হয়ে পড়ছে? বেশি সময় কম্পিউটারের দিকে তাকালে কি চোখ ব্যথা করছে? চোখের পাওয়ার বদলে গেলে এমন লক্ষণ দেখা যায়। এক্ষেত্রে চশমা বদলের প্রয়োজন হতে পারে। অল্পতে চোখ ক্লান্ত হয়ে পড়লে সতর্ক হোন। 

ঝাপসা দৃষ্টি 

অনেকসময়ে চোখের নানা সমস্যা দেখা দিলে দৃষ্টি ঝাপসা হয়ে যায়। অনেকেই এটি এড়িয়ে যান। চশমা বদলই এই সমস্যার সমাধান করতে পারে। 

কোন জিনিস দুটো দেখা 

চোখ ঘোরালেই কোনো জিনিস দুটো করে দেখছেন? এমনটা হলে সাবধান হোন। বুঝে নিন আপনার চশমা বদলেই সময় এসেছে। 

এস/ আই.কে.জে/   

টিপস চশমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250