রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা *** যে কারণে হাদি হত্যার বিচারে বিলম্ব, জানালেন আসিফ নজরুল *** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র *** সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক *** ‘বিএনপির রাষ্ট্রপতির মুখে আওয়ামী বুলি, আওয়ামী রাষ্ট্রপতির মুখে বিএনপির বয়ান’ *** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

কাঁচা আমের পাবদা ঝোল!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৬ অপরাহ্ন, ১৭ই এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাজারে চলে এসেছে এ বছরের কাঁচা আম। নতুন কাঁচা আমে তৈরি করতে পারেন মজার মজার খাবার। বাড়িতে বানাতে পারেন মজার স্বাদের কাঁচা আমের পাবদা ঝোল। হাতে কাছে যে মসলা আছে তাই দিয়ে তৈরি করতে পরেন আমের টকে মজার ঝোল।

উপকরণ

পাবদা মাছ ৪০০ গ্রাম, 

কাঁচা আম ১/২ কাপ (লম্বা করে কাটা),

জিরার গুড়া ২ চা-চামচ,

মরিচের গুড়া ১ চা-চামচ,

হলুদের গুড়া ২ চা-চামচ,

চেরা বা ফালি করে কাটা কাঁচা মরিচ ৪টি,

আরো পড়ুন : কাঁচা আমের উপকারিতা ও অপকারিতা

কালোজিরা ১/২ চা-চামচ ,

আস্ত সরিষা ১/২ চা-চামচ,

আস্ত শুকনা মরিচ, 

সরিষার তেল ১/৪ কাপ এবং লবণ স্বাদমতো।

পদ্ধতি

প্রথমে আধকাপ পানিতে জিরা, হলুদ এবং মরিচের গুড়া মিশিয়ে নিন। এবার মাঝারি আঁচে কড়াইয়ে সরিষার তেল দিয়ে তাতে মাছ ভেজে নিতে হবে। তারপর মাছগুলো আলাদা একটা বাটিতে তুলে রাখুন। ওই তেলেই শুকনা মরিচ, কালোজিরা ও সরিষা ফোড়ন দিয়ে নিন। এর মধ্যে আমের টুকরাগুলো দিয়ে ভেজে নিন। মশলা ও লবণ দিয়ে ভালো লাবে কষিয়ে অর্ধেক কাপ পানি দিন। ঝোল ফুটে উঠলে তাতে ভাজা মাছ, এক চামচ সরিষার তেল ও চেরা মরিচ দিয়ে মিনিট খানেক ফুটিয়ে নিন। ঝোল কিছুটা টেনে এলে নামিয়ে পরিবেশন করতে পারেন কাঁচা আমের পাবদা ঝোল।

এস/  আই.কে.জে


রেসিপি কাঁচা আম পাবদা ঝোল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250