বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

আফরান নিশোকে শুটিংয়ের আগে করাতে হবে অস্ত্রোপচার

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১৮ পূর্বাহ্ন, ১০ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

দুই বছর আগে রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় আফরান নিশোর। প্রথম সিনেমাতেই বাজিমাত করেন তিনি। গত কোরবানির ঈদে রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় বিশেষ চরিত্রে হাজির হয়েছিলেন নিশো। ইঙ্গিত দিয়েছিলেন, তৈরি হবে ‘সুড়ঙ্গ ২’। এরপর থেকেই সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় নিশোর ভক্তরা।

তবে ভক্তদের কিছুটা হতাশ করলেন আফরান নিশো। জানালেন, শুটিংয়ে যেতে আরও কিছুটা দেরি হবে। কারণ, ইদানীং হাঁটুর সমস্যায় ভুগছেন নিশো। এখন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন যদিও, কিন্তু এ অবস্থায় শুটিংয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ। সুড়ঙ্গ ২ সিনেমার শুটিং শুরুর আগে তাই নিশোকে যেতে হবে ছুরি-কাঁচির নিচে। করাতে হবে হাঁটুর অস্ত্রোপচার।

আফরান নিশো জানান, ‘সুড়ঙ্গ ২ কবে আসবে সেটা নির্মাতা রাফী জানে। আমাকেও ফিজিক্যালি ফিট হতে হবে। পুরোপুরি অ্যাকটিভ লাইফ লিড করতে হলে আমাকে একটা সার্জারি করাতে হবে।’ এরপর মজা করে নিশো বলেন, ‘এটা এর আগে কখনো বলা হয়নি। এই প্রথমবার শেয়ার করলাম। এটা জানলে অনেকেই আমাকে কাজে নেবে না। বলবে, তোমার তো পা ভাঙা।’

জে.এস/

আফরান নিশো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250