সোমবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ইরান সরকারের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ *** আওয়ামী লীগের ভাঙাচোরা কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ *** ঠাকুরগাঁওয়ে দেড় বছর পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রকাশ্যে স্লোগান *** মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী, কী ঘটছে ইরানের সঙ্গে? *** তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: জামায়াত আমির *** ড. ইউনূস ‘দ্বিতীয় মীরজাফর’ ও ‘আমেরিকার দালাল’, তার পোস্টারে আগুন *** নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী *** দেশের জন্য কাজ করতে এসে আমার সব সঞ্চয় শেষ, দাবি সেই ফয়েজ আহমদ তৈয়্যবের *** নির্ধারিত সময়ের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি *** ভারত কি সত্যিই বিএনপি সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে

আসিম মুনির স্যুট পরা তালেবান নেতা ওসামা বিন লাদেন: সাবেক পেন্টাগন কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ১৩ই আগস্ট ২০২৫

#

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের আমেরিকার মাটি থেকে দেওয়া পারমাণবিক হুমকি ঘিরে বিশ্বরাজনীতিতে তোলপাড়। মুনির বলেছেন, ‘আমরা পারমাণবিক শক্তিধর দেশ, প্রয়োজনে অর্ধেক বিশ্বকে ধ্বংসের পথে নিয়ে যাব।’ তার এই বক্তব্য আন্তর্জাতিক মহলে উত্তেজনা সৃষ্টি করেছে। খবর হিন্দুস্তান টাইমসের।

তবে আসিম মুনিরের উদ্দেশে সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিনের জবাব কোনো অংশে কম বিস্ফোরক ছিল না। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘মুনিরের ভাষণ শুনে মনে হচ্ছে, যেন ওসামা বিন লাদেনই স্যুট পরে মঞ্চে দাঁড়িয়ে আছেন।’

রুবিনের দাবি, পাকিস্তানকে এখনই ‘স্টেট স্পনসর অব টেররিজম’-এর তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত। এমনকি, পাকিস্তান ক্ষমা না চাওয়া পর্যন্ত মুনিরসহ সব পাক আধিকারিকের আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানান তিনি।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স, সিএনএন ও আল জাজিরা জানিয়েছে, এই মন্তব্য শুধু কূটনৈতিক সংকটই নয়, পাকিস্তানের আন্তর্জাতিক অবস্থানকে আরও জটিল করে তুলেছে। ইউরোপের কয়েকজন প্রভাবশালী বিশ্লেষক বলেছেন, এটি দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতার জন্য বড় হুমকি।

ভারত সরাসরি কড়া বার্তা দিয়েছে, ‘নিউক্লিয়ার ব্ল্যাকমেল কাজ করবে না।’ নয়াদিল্লির মতে, পাকিস্তান এভাবে বারবার পারমাণবিক অস্ত্রের হুমকি দিয়ে আন্তর্জাতিক সমাজে ভয় ছড়ানোর চেষ্টা করছে। জাতিসংঘ মহলে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন, এমন মন্তব্য আন্তর্জাতিক আইন ও অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির চেতনার বিরোধী। তবে আমেরিকার প্রশাসন এখনো কূটনৈতিক ভাষায় নীরবতা বজায় রেখেছে, যা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে—তারা কী পাকিস্তানের দিকেই ঝুঁকছে?

ফলে আন্তর্জাতিক রাজনীতির পর্যবেক্ষকদের চোখ এখন ওয়াশিংটনের দিকে। রুবিনের মতো কড়া কণ্ঠ কী হোয়াইট হাউসের নীতিতে প্রভাব ফেলবে, নাকি এই হুমকি আরও একবার রাজনৈতিক সুবিধাবাদের আড়ালে ঢাকা পড়ে যাবে, সেটাই এখন বড় প্রশ্ন।

পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তানি সেনাপ্রধান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250