বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** 'শেখ হাসিনাকে দেশে ফিরতে দেওয়ার' দাবিতে রণক্ষেত্র টুঙ্গিপাড়া, থানায় আগুন *** রাজধানীর মিরপুর ও মহাখালীতে যাত্রীবাহী ২ বাসে আগুন *** আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের পর টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগ *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন *** যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে *** শুধু শেখ হাসিনার বিরুদ্ধেই ৬৭৩ মামলা, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নামে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক *** ইয়েমেনে হুতিদের কাছে পিছু হটে কমান্ডার বদলাল সৌদি আরব *** শিশুসন্তানের সামনে আইনজীবীকে হেনস্তা ও গ্রেপ্তারের অভিযোগ, প্রতিবাদ পেশাজীবী মানবাধিকার পরিষদের *** ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের *** সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে

তেলাপিয়া মাছের সুস্বাদু কাবাব তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২১ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

কমবেশি সবাই তেলাপিয়া মাছ খেতে পছন্দ করেন। বিশেষ করে ছোট সাইজের আস্ত মচমচে ভাজা তেলাপিয়া, কিংবা বড় তেলাপিয়ার বারবিকিউ সবারই পছন্দের। চাইলে কিন্তু তেলাপিয়া দিয়ে সুস্বাদু কাবাবও তৈরি করতে পারেন। একবার খেলেই এর স্বাদে মুগ্ধ হবেন। রইলো তেলাপিয়া কাবাবের রেসিপি-

উপকরণ

১. তেলাপিয়া মাছ ১টি (মাঝারি সাইজের)

২. রসুন বাটা ১ টেবিল চামচ

৩. আদা বাটা ১ টেবিল চামচ

৪. পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ

৫. জিরা বাটা ১ চা চামচ

৬. সরিষা বাটা ১ চা চামচ

৭. ডিম ১টি

আরো পড়ুন :  শীতের ক্ষীরসা পাটিসাপটার সহজ রেসিপি

৮. লবণ পরিমাণমতো

৯. কাঁচা মরিচ বাটা ১ চা চামচ

১০. তেল পরিমাণমতো

১১. গরম মসলা গুঁড়া ১ চা চামচ ও

১২. গোলমরিচ গুঁড়া ১ চা চামচ।

পদ্ধতি

প্রথমে তেলাপিয়া মাছ টুকরা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিন। এবার সেদ্ধ করে কাঁটা ছাড়িয়ে নিন। তারপর সব মসলা, লবণ, মাছ ও ডিম একসঙ্গে মেখে নিন। অন্যদিকে প্যানে তেল গরম করে মাছের মিশ্রণ গোল গোল চ্যাপ্টা করে কাবাবের মতো তৈরি করে ভেজে নিন। ব্যাস তৈরি হয়ে যাবে তেলাপিয়া মাছের সুস্বাদু কাবাব।

এস/ আই.কে.জে/ 

কাবাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250