রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক সেনা কর্মকর্তা মাসুদ–খালেদ ‘আওয়ামী লীগের দোসর ও দুষ্কৃতকারী’: চিফ প্রসিকিউটরল *** মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে ৭ এপ্রিল হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের *** ১০ বছরে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে ৬ হাজার ৮৩০ কোটি ডলার পাচার *** ‘বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা অকেজো করে দিতে পারে ইরান’ *** সৌদির বাদশাকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন শব্দ’ ব্যবহার *** ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের *** ইসরায়েলে দ্বিতীয় দফায় হামলার খবর নিশ্চিত করলেন হুতিরা *** প্রকাশ্যে আইসক্রিম বিক্রেতার শিরশ্ছেদ, মুণ্ডু বাড়িতে নিয়ে গেলেন খুনি *** ‘রাজনৈতিক বিবেচনায়’ রাষ্ট্রদূত নিয়োগে বিরতি, লামিয়া-নিয়াজ-সেলিমের প্রক্রিয়া স্থগিত *** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা

আম্বানিদের কোটি টাকার বিয়েতে পুরনো শাড়ি পরে শাহরুখকন্যা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৪ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে বসেছিল তারার মেলা। নজরকাড়া সাজে উপস্থিত হয়েছিলেন বলিউডের তারকারা। ব্যতিক্রম শুধু শাহরুখকন্যা সুহানা খান। পুরনো শাড়ি পরে আম্বানিদের বিয়ের দাওয়াতে হাজির হয়েছিলেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

২০২৩ সালের দিওয়ালি পার্টিতে ঠিক যে সিক্যুইন শাড়িটি সুহানা পরেছিলেন। মনীশ মালহোত্রার ডিজাইন করা ঠিক সেই পোশাক পরেই অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। ছবি ও ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের চোখে পড়েছে তা। 

আরো পড়ুন: আম্বানিপুত্রের বিয়েতে তারকাদের মেলা, কত খরচ হলো?

তবে শাড়ি পুরনো পরলেও স্টাইলিং অন্যরকম করেছেন সুহানা। আইভরি রঙের সিক্যুইন শাড়ির সঙ্গে কুন্দনের চোকার নেকলেস, কানে হালকা দুল আর হাতে পোটলি ব্যাগ নিয়েছেন তিনি। মেকআপও যৎসামান্য। 

নেটাগরিকদের চোখ ধাধিয়ে দিয়েছে পুরনো শাড়িতে মোড়া সুহানার সৌন্দর্য। অনেকেই প্রশংসা করেছেন তার। ভাই আরিয়ান খানের সঙ্গেও পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দিয়েছেন সুহানা খান।

এসি/কেবি

আম্বানি শাহরুখকন্যা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250