শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ *** স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে চাঁদা ও হাদিয়া সংস্কৃতি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত মুশফিক *** তারাবির নামাজ নিয়ে বিশেষ আহ্বান আজহারীর *** গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

বিএফআইইউ প্রধান শাহীনুলের ব্যাংক লেনদেন খতিয়ে দেখা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:১১ পূর্বাহ্ন, ২৬শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামের ব্যাংকিং লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে তার স্ত্রী সুমা ইসলামের হিসাবও পর্যালোচনা করছে সংস্থাটি।

বিএফআইইউ সূত্র জানায়, ডাচ্‌-বাংলা ব্যাংকে শাহীনুল ও তার স্ত্রীর দুটি অ্যাকাউন্টের তথ্য যাচাই করা হয়েছে। তাতে দেখা গেছে, মিজানুর রহমান নামের এক ব্যক্তি গত মে মাসে শাহীনুলের হিসাবে নগদ ২৩ লাখ টাকা জমা দেন। একই ব্যক্তি তার স্ত্রীর হিসাবে অন্য একদিন ২০ লাখ টাকা জমা দেন। এসব তথ্য কেন্দ্রীয় ব্যাংকের উচ্চপর্যায়ে পাঠানো হয়েছে।

শাহীনুল ইসলামের বিরুদ্ধে আরও কিছু অভিযোগও খতিয়ে দেখা হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। এর মধ্যে রয়েছে এনা পরিবহনের অ্যাকাউন্ট ফ্রিজের পর প্রায় ১৯ কোটি টাকা উত্তোলনের সুযোগ দেওয়া এবং একটি বেসরকারি ব্যাংকের অবলোপন করা ঋণে হস্তক্ষেপ। এদিকে গত ১৮ই আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে তার একাধিক আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর থেকে তিনি ছুটিতে আছেন।

সরকার ইতিমধ্যে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে। গত বছরের আগস্টে বিএফআইইউর তৎকালীন প্রধান মো. মাসুদ বিশ্বাসের পদত্যাগের পর চলতি বছরের জানুয়ারিতে তার জায়গায় নিয়োগ পান শাহীনুল ইসলাম।

জে.এস/

এএফএম শাহীনুল ইসলাম বিএফআইইউ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250