সোমবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ইরান সরকারের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ *** আওয়ামী লীগের ভাঙাচোরা কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ *** ঠাকুরগাঁওয়ে দেড় বছর পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রকাশ্যে স্লোগান *** মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী, কী ঘটছে ইরানের সঙ্গে? *** তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: জামায়াত আমির *** ড. ইউনূস ‘দ্বিতীয় মীরজাফর’ ও ‘আমেরিকার দালাল’, তার পোস্টারে আগুন *** নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী *** দেশের জন্য কাজ করতে এসে আমার সব সঞ্চয় শেষ, দাবি সেই ফয়েজ আহমদ তৈয়্যবের *** নির্ধারিত সময়ের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি *** ভারত কি সত্যিই বিএনপি সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে

আমেরিকায় দ্বিতীয় সফরে উচ্চপর্যায়ের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২১ পূর্বাহ্ন, ১১ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সরকারি সফরে বর্তমানে আমেরিকায় রয়েছেন। সেখানে তিনি দেশটির উচ্চপর্যায়ের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। পাশাপাশি তিনি প্রবাসী পাকিস্তানিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানেও অংশ নিয়েছেন। রোববার (১০ই আগস্ট) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব খবর জানানো হয়। খবর ডনের।

গত জুনে পাঁচ দিনের সরকারি সফরে আমেরিকায় গিয়েছিলেন আসিম মুনির। সে সময় তিনি হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজে অংশ নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। দায়িত্বে থাকা অবস্থায় বিদেশি কোনো সেনাপ্রধানের সঙ্গে আমেরিকার কোনো প্রেসিডেন্টের এটাই প্রথম সরাসরি বৈঠক।

গত জুনের সফরে আসিম মুনির বলেছিলেন, ওয়াশিংটনের সঙ্গে ‘পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে আরও বিস্তৃত ও বহুমাত্রিক সম্পর্ক গড়ে তোলার বিপুল সম্ভাবনা’।

পাকিস্তান আইএসপিআরের রোববারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পায় সেনাপ্রধান সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বিদায়ী কমান্ডার জেনারেল মাইকেল ই. কুরিলার অবসরগ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। একই সঙ্গে অ্যাডমিরাল ব্র্যাড কুপারের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত কমান্ড পরিবর্তন অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন।

সেন্ট্রাল কমান্ড হলো আমেরিকার সামরিক বাহিনীর একটি প্রধান কমান্ড, যা মূলত মধ্যপ্রাচ্য, উত্তর-পশ্চিম এশিয়া ও কেন্দ্রীয় এশিয়ার দেশগুলোতে আমেরিকা সামরিক কর্মকাণ্ড পরিচালনা করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কুরিলার নেতৃত্বের প্রশংসা করেন এবং দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা জোরদারে তার অবদানের কথা উল্লেখ করেন। একই সঙ্গে অ্যাডমিরাল কুপারকে শুভেচ্ছা জানিয়ে যৌথ নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

জে.এস/

পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তানি সেনাপ্রধান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250