মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু আসলে কোথায় *** স্ত্রীর সঙ্গে ‘গর্ভবতী’ বোধ করেন স্বামীও, কিন্তু কেন *** উত্তরায় শপিং মলে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ৫ *** মতপ্রকাশের প্রতীক নয়, লেখক হিসেবে অমরত্ব চান সালমান রুশদি *** মওদুদ আহমদের সেই লেখা প্রসঙ্গে যা জানালেন নঈম নিজাম *** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান

ঢাকায় বাংলাদেশ-বেল‌জিয়াম রাজনৈতিক সংলাপ আজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৪

#

ঢাকায় পররাষ্ট্রসচিব পর্যায়ের দ্বিতীয় রাজনৈতিক সংলাপে বসছে বাংলাদেশ ও বেল‌জিয়াম। সংলাপে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্কসহ নানা দিক নিয়ে আলোচনা হবে। আজ রোববার (২৪শে নভেম্বর) রাষ্ট্রীয় অ‌তি‌থি ভবন পদ্মায় বাংলাদেশ-বেল‌জিয়ামের মধ্যে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

ঢাকার এক‌টি কূট‌নৈ‌তিক সূত্র জানিয়েছে, সংলাপে ব্রাসেলসের প‌ক্ষে নেতৃত্ব দি‌তে ভোরে ঢাকায় পৌঁছেছে বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক বিষয়ক মহাপরিচালক রাষ্ট্রদূত জেরোএন কুরম্যানের নেতৃত্বে এক‌টি প্রতি‌নি‌ধিদল।

আরো পড়ুন : পেটে ক্ষুধা রেখে সংস্কারের কথা কারো ভালো লাগে না: মান্না

গত বৃহস্প‌তিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মো. তৌফিক হাসান জানিয়েছেন, সংলাপে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হবে বলে আশা করা যাচ্ছে। পাশাপাশি ইইউ-বাংলাদেশ সম্পর্ক এবং বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় হবে। 

সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব ড. মো. নজরুল ইসলাম।

এস/ আই.কে.জে/     

বাংলাদেশ-বেলজিয়াম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250