বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছে ডিএনসিসির মেডিকেল বর্জ্য

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৪ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ জন্য বেসরকারি প্রতিষ্ঠান নির্বাচনে টার্ম অব রেফারেন্সের খসড়া প্রস্তুত করতে ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে সংস্থাটি।

সোমবার (২২শে জানুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক একটি অফিস আদেশ জারি করে এই কমিটি অনুমোদন দিয়েছেন।

আরো পড়ুন: রেলে নাশকতার সংকেত পাঠাবে কাফির ডিভাইস

ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্র জানায়, ৫ সদস্যের এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে। পাশাপাশি কমিটির সদস্য সচিব হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি।এছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) প্রতিনিধি এবং বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনোস্টিক ওনার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি। শিগগির তারা সভা করে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।

এইচআ/ আই.কে.জে/


ডিএনসিসি মেডিকেল বর্জ্য বেসরকারি ব্যবস্থাপনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250