মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

গৃহকর্মীর ওপর নির্যাতনের ঘটনায় মামলা, স্ত্রীসহ এএসআই গ্রেপ্তার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৪ অপরাহ্ন, ১৮ই জুন ২০২৬

#

গ্রেপ্তার এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্র। ছবি: সংগৃহীত

খুলনায় গৃহকর্মী মিলন চন্দ্র দাশের ওপর শারীরিক নির্যাতনের ঘটনায় সোনাডাঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ভুক্তভোগীর মা মিনতি রানী বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন। পরে অভিযুক্ত এএসআই ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে গৃহকর্মী মিলনের ওপর নির্যাতনের অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে খুলনার ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায়। একই দিন বিকেলে এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্রকে থানা হেফাজতে নেওয়া হয়।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, নরসিংদীর মনোহরদী উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা উকিল চন্দ্রের মেয়ে মিলন চন্দ্র দাশ গত পাঁচ বছর ধরে এএসআই সঞ্জয় মিত্রের বাসায় গৃহপরিচারিকার কাজ করছিলেন।

অভিযোগ অনুযায়ী, বুধবার তরকারি পুড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে পপি মিত্র গৃহকর্মী মিলনকে মারধর করেন এবং তার শরীরে গরম কড়াইয়ের ছ্যাঁকা দেন। এতে সে গুরুতরভাবে আহত হন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে পুলিশ ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে মিলনের মা খুলনায় এসে থানায় মামলা দায়ের করেন।

ওসি রফিকুল ইসলাম আরও জানান, মামলার পর সঞ্জয় মিত্র ও পপি মিত্রকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে অভিযুক্তরা গৃহকর্মী সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিষয়টি আড়াল করার চেষ্টা করেছিলেন। তবে অভিযোগের সত্যতা পাওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এদিকে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার সমন্বয়কারী আইনজীবী মোমিনুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হয়ে এ ধরনের ঘটনায় জড়িত হওয়া অত্যন্ত দুঃখজনক। ভুক্তভোগী ও তার পরিবারকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হবে।’

খুলনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি চালুর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250