রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার *** জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে *** দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি *** জাসদ কার্যালয়ে হামলা, মব সৃষ্টি ও আটকের ঘটনায় আসকের নিন্দা *** ঢাকায় তিন দিনে চার স্থানে হামলা-ভাঙচুর-লুট, প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা *** দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি *** পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করা ২৮ সশস্ত্র ব্যক্তিকে হত্যার দাবি তালেবানের

বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে অন্তত ১০ জন মারা গেছেন: ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:২৫ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দেশে এ পর্যন্ত অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন বলে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সিলেট-৩ আসনের বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালেকের একটি বেসরকারি প্রস্তাবের ওপর আলোচনাকালে আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। এ সময় তিনি বিশ্বকাপকে কেন্দ্র করে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী বলেন, 'পুরো বাংলাদেশ এখন ফিফা বিশ্বকাপ ফুটবল জ্বরে আক্রান্ত। আমাদের যুবসমাজ এলাকায় এলাকায় ফুটবল নিয়ে মেতে আছে।' 'কিন্তু এর মধ্যেও এই বিশ্বকাপ ফুটবল নিয়ে বেশ কিছু সহিংস ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ১০ জন মানুষ মারা গেছেন,' বলেন তিনি।

এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, 'দেশবাসীর কাছে বলব খেলা আনন্দের একটি বিষয়। এটা আনন্দ ছাড়া আর কিছু না। এটা নিয়ে তর্ক-বিতর্ক চলবে। বাংলাদেশের প্রেক্ষাপটে ব্রাজিল-আর্জেন্টিনা যে উত্তেজনা, এটা যেন আনন্দময় থাকে। কিন্তু সহিংসতা নয়।' 'এটাকে কেন্দ্র করে কেউ কোনো বিশৃঙ্খলা বা সহিংস ঘটনায় কোনো প্রাণনাশ যেন না হয় তার জন্য আমি আহ্বান জানাচ্ছি,' যোগ করেন তিনি।

আমিনুল হক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250