মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

ওয়ালটন ইনভার্টার এসির পিসিবিতে ৫ বছরের ওয়ারেন্টি সুবিধা

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৫

#

নির্দিষ্ট মডেলের ইনভার্টার এসির পিসিবিতে ৫ বছরের ওয়ারেন্টি সুবিধা ঘোষণা করেছে ওয়ালটন। বাংলাদেশে একমাত্র ওয়ালটনই ইনভার্টার এসির পিসিবিতে এত দীর্ঘমেয়াদি ওয়ারেন্টি দিচ্ছে।

সেইসঙ্গে, গ্রাহকরা পাচ্ছেন ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, ইনভার্টার এসির কম্প্রেসারে ১০ বছরের ওয়ারেন্টি, ৩ বছরের স্পেয়ার পার্টস ওয়ারেন্টি, ১ বছরের ফ্রি সার্ভিস এবং ফ্রি ইনস্টলেশন সুবিধা।

চলতি বছরের ৫ই ফেব্রুয়ারি থেকে ওয়ালটনের ইনভার্টার এসি ক্রয়ের ক্ষেত্রে এসব বিক্রয়োত্তর সুবিধা উপভোগ করা যাবে।

বুধবার (৫ই ফেব্রুয়ারি) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক ঘোষণাপ্রকাশ অনুষ্ঠানে এসব সুবিধার ঘোষণা দেয় ওয়ালটন কর্তৃপক্ষ। এতে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার ও ইউসুফ আলী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. তানভীর রহমান, ডেপুটি সিবিও সন্দ্বীপ বিশ্বাস, চিফ সার্ভিস অফিসার মো. নিয়ামুল হক, ওয়ালটনের ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম এবং ডেপুটি চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ প্রমুখ।

আরো পড়ুন : ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন ঢাকা ক্যাপিটালস টিমের সদস্যরা

অনুষ্ঠানে ‘এসি এক্সচেঞ্জ অফার’-এর উদ্বোধন করা হয়।

এর আওতায় যেকোনো ব্র্যান্ডের পুরাতন এসি জমা দিয়ে গ্রাহকরা ওয়ালটনের নতুন, উন্নত প্রযুক্তি ও ফিচারসমৃদ্ধ এসি কেনার সুযোগ পাচ্ছেন। এক্সচেঞ্জের মাধ্যমে নতুন এসির মূল্য থেকে ২৫% পর্যন্ত ছাড় দেওয়া হবে।

ওয়ালটন এসির সিবিও মো. তানভীর রহমান বলেন, “আমাদের গবেষণা ও উদ্ভাবন টিম প্রতিনিয়ত এসির গুণগতমান উন্নয়নে কাজ করছে। এরই ধারাবাহিকতায় নির্দিষ্ট মডেলের ইনভার্টার এসির পিসিবিতে ৫ বছরের ওয়ারেন্টি সুবিধা ঘোষণা করেছি।

একই সঙ্গে পুরাতন এসি ব্যবহারকারীদের জন্য এক্সচেঞ্জ অফার চালু করেছি, যাতে তারা সহজেই সর্বাধুনিক প্রযুক্তির নতুন এসি কিনতে পারেন।”

এস/ আই.কে.জে/  

ওয়ালটন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250