বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন ঢাকা ক্যাপিটালস টিমের সদস্যরা

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৩:৫৩ অপরাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৫

#

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছেন চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগের ফ্রাঞ্জাইজি ঢাকা ক্যাপিটালস এর ৭-সদস্যের এক প্রতিনিধিদল। এদের মধ্যে ছিলেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা, ব্যাটার লিটন দাস, সাব্বির রহমান ও তানজিদ তামিম, পেসার মুস্তাফিজুর রহমান, চিফ এক্সিকিউটিভ অফিসার আতিক ফাহাদ ও ম্যানেজার সাইফ।

শুক্রবার সকালে (৩১শে জানুয়ারি) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিস থেকে হেলিকপ্টারে চড়ে চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে আসেন ঢাকা ক্যাপিটালস দলের ক্রিকেটার ও কর্মকর্তারা।

আরো পড়ুন : ছয় মাসে ওয়ালটনের মুনাফা ৩০৪ কোটি টাকা

হেডকোয়ার্টার্সে পৌঁছালে অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের ডেপুটি চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন ক্যাবলস এর চিফ বিজনেস অফিসার রাজু আহমেদ, ওয়ালটনের অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন, ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড ম্যানেজার মোস্তাফিজুর রহমান প্রমুখ।

অতিথিরা ওয়ালটন হেডকোয়ার্টার্সে সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টারসহ সর্বাধুনিক প্রযুক্তির আন্তর্জাতিকমানের ক্যাবলস ও ফ্রিজের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টস পরিদর্শন করে অত্যন্ত মুগ্ধ হন।

এরপর অতিথিরা ওয়ালটন পরিবারের সদস্যদের সঙ্গে এক প্রীতি ম্যাচ খেলেন। সবমিলিয়ে সারাদিন এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করেন ঢাকা ক্যাপিটালস দলের প্রতিনিধিদল।

এস/ আই.কে.জে/   

ওয়ালটন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250