মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ

কিমা বিরিয়ানি খেয়েছেন কখনো?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৬ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

মাটন, বিফ বা চিকেনসহ হরেক পদের বিরিয়ানির স্বাদে মুগ্ধ কমবেশি সবাই। তবে কখনো কি কিমার বিরিয়ানি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে জিভের স্বাদ বদলাতে খুব সহজেই তৈরি করতে পারবেন এই বিরিয়ানি। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ

১. বাসমতি চাল ২ কাপ

২. গরুর মাংসের কিমা ২০০ গ্রাম

৩. এলাচ ৩টি

৪. তেজপাতা ১টি

৫. লবঙ্গ ৪টি

৬. আদা বাটা ১ চা চামচ

৭. রসুন বাটা ১ চা চামচ

৮. পেঁয়াজ কুচি ১ কাপ

৯. মরিচ গুঁড়া ১ টেবিল চামচ

১০. ধনে গুঁড়া আধা টেবিল চামচ

১১. হলুদ গুঁড়া আধা টেবিল চামচ

১২. গরম মসলা আধা চা চামচ

১৩. কাজুবাদাম ও কিশমিশ ২ টেবিল চামচ

আরো পড়ুন : আলুর কালোজাম মিষ্টি!

১৪. ঘি ১ টেবিল চামচ

১৫. লবণ ও

১৬. তেল পরিমাণমতো।

পদ্ধতি

প্রথমে প্যানে ঘি গরম করে পেঁয়াজ কুচি, কাজুবাদাম ও কিশমিশ ভেজে অন্য একটি পাত্রে তুলে রাখুন। প্যানে আরও কিছুটা তেল ও ঘি দিয়ে তার মধ্যে এলাচ, তেজপাতা, লবঙ্গ দিয়ে হালকা করে ভেজে নিন। ভাজা হলে এর মধ্যে রসুন-আদা বাটা ও কাঁচা মরিচ দিয়ে ভেজে নিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিন।

বাকি সব উপকরণ একসঙ্গে দিয়ে কষিয়ে নিন কিছুক্ষণ। এরপর মাংসের কিমা দিয়ে মসলার সঙ্গে কষিয়ে নিন। এবার মাংসে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা বাসমতি চাল, পরিমাণমতো পানি দিয়ে মিশিয়ে ঢেকে দিন।

মাঝারি আঁচে ২০-২৫ মিনিট রান্না করুন। চাল সেদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে নামিয়ে নিন। উপরে ঘি, ধনেপাতা, পেঁয়াজ বেরেস্তা, ভেজে রাখা কাজুবাদাম, কিশমিশ ছড়িয়ে পরিবেশন করুন মজাদার কিমা বিরিয়ানি।

এস/ আই.কে.জে/      


কিমা বিরিয়ানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250