শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আলুর কালোজাম মিষ্টি!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৬ অপরাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

কালোজামের স্বাদে মুগ্ধ কমবেশি সবাই। সাধারণত মিষ্টির দোকান থেকে কিনে কিংবা ঘরে তৈরি করেও অনেকে এই মিষ্টি খান। তবে কখনো কি আলু দিয়ে তৈরি মিষ্টি খেয়েছেন তাও আবার কালোজাম? এই মিষ্টি একবার খেলেই মুখে সব সময় এর স্বাদ লেগে থাকবে। মাত্র দুটি আলু দিয়েই তৈরি করতে পারবেন কালোজাম মিষ্টি। জেনে নিন রেসিপি-

উপকরণ

১. আলু সেদ্ধ ২টি

২. ময়দা আধা কাপ

৩. গুঁড়া দুধ আধা কাপ

৪. চিনি পরিমাণ মতো

৫. সুজি ২টেবিল চামচ

আরো পড়ুন : রেস্তোরাঁর মতো গার্লিক মাশরুম বানাতে পারবেন বাড়িতেই!

৬. লবণ স্বাদমতো

৭. বেকিং সোডা ১/৪ চা চামচ

৮. এলাচ ২টি ও

৯. ঘি ৪ টেবিল চামচ।

পদ্ধতি

আলু সেদ্ধ করে ভালো করে মেখে নিন। এবার আলু সেদ্ধ, ময়দা, গুঁড়া দুধ, লবণ, বেকিং সোডা, সুজি ও ৩ টেবিল চামচ ঘি দিয়ে ৫ মিনিট ধরে ভালো করে মেখে নিতে হবে। ১০ মিনিট পর আরও একটু মেখে কালোজামের আকৃতি দিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে আঁচ কমিয়ে একটু কালো করে ভেজে নিতে হবে।

এবার অন্য পাত্রে দেড় কাপ চিনি ও এক কাপ পানি ফুটিয়ে নিন। এলাচ মিশিয়ে দিন। চিনির সিরা ফুটতে শুরু করলে এর মধ্যে কালোজাম দিয়ে ২ মিনিট ফুটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন ঘণ্টাখানেক।

এবার ১ টেবিল চামচ গুঁড়ো দুধ ও সামান্য ঘি দিয়ে মেখে তৈরি করুন মাওয়া। ঘণ্টাখানেক পর মিষ্টি একটি পাত্রে তুলে নিন। এর উপর মাওয়া ছড়িয়ে পরিবেশন করুন সুস্বাদু আলুর কালোজাম।

এস/কেবি

আলুর কালোজাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250