শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৭ বছর নির্বাসনে থাকা ব্যক্তির প্রত্যাবর্তন *** বিএনপিকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ *** এখন পর্যন্ত এককভাবে বিএনপি বিজয়ী ১৮৪ আসনে, জোটে ১৮৭ *** বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দ। *** ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা *** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির

ঈদ ছাড়া কী সিনেমা হবে না, প্রশ্ন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৫৫ পূর্বাহ্ন, ১২ই জুলাই ২০২৫

#

গিয়াস উদ্দিন সেলিম। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমা এখন ঈদকেন্দ্রিক। ঈদ এলেই দেখা যায় সিনেমা মুক্তির প্রতিযোগিতা। শুধু মুক্তি নয়, এখন সিনেমা তৈরিও হচ্ছে দুই ঈদকে কেন্দ্র করে। বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। তাই নিজের ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে তিনি প্রশ্ন ছুঁড়ে দিলেন, তাহলে কী ঈদ ছাড়া সিনেমা হবে না?

চলতি বছরের প্রথম ছয় মাসে মুক্তি পেয়েছে ২২টি সিনেমা। যার মধ্যে ১২টিই মুক্তি পেয়েছে দুই ঈদে। কোরবানির ঈদ শেষ হতেই আগামী বছরের রোজার ঈদের জন্য সিনেমা নির্মাণে মনোযোগী হচ্ছেন নির্মাতারা। ইতিমধ্যে দুই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে।

রোজার ঈদকে টার্গেট করে শাকিব খানকে নিয়ে সিনেমা বানাচ্ছেন আবু হায়াত মাহমুদ। অন্যদিকে আফরান নিশো ও চঞ্চল চৌধুরীকে নিয়ে ‘দম’ নামের সিনেমা বানানোর ঘোষণা দিয়েছেন রেদওয়ান রনি। এটিও রোজার ঈদে মুক্তির ঘোষণা এসেছে। এ ছাড়া ‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় সিনেমা আসবে একই ঈদে।

নির্মাতাদের এমন ঘোষণায় খুশি নন ‘মনপুরা’খ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। ফেসবুকে এই নির্মাতা লিখেছেন, ‘যা যা সিনেমার ঘোষণা আসছে, হয় এই ঈদ, না হয় সেই ঈদ। ঈদ ছাড়া কী সিনেমা নির্মাণ হবে না?’

যদিও গিয়াস উদ্দিন সেলিমের সবশেষ সিনেমা ‘কাজলরেখা’ মুক্তি পেয়েছিল গত বছরের রোজার ঈদে। এর আগে কয়েকবার মুক্তির ঘোষণা দিলেও শেষ পর্যন্ত ঈদেই মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মৈমনসিংহ গীতিকার ‘কাজলরেখা’ পালা অবলম্বনে তৈরি এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, রাফিয়াত রশিদ মিথিলা, মন্দিরা চক্রবর্তী, আজাদ আবুল কালাম প্রমুখ।

জে.এস/

গিয়াস উদ্দিন সেলিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250