বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন? *** হায়েনাদের ছোবল: মেয়ে শিশুদের আহাজারি, মৃত্যু বন্ধ হবে কি? *** ইরানে হামলা বন্ধ করতে বলল চীন *** ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর *** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা *** অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে যা বললেন মির্জা ফখরুল *** চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

আজ ঢাকা আসছেন মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৩ পূর্বাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা করতে ঢাকা আসছেন আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার।

শনিবার (২৪শে ফেব্রুয়ারি) বেলা ১১টায় লঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

এরপর তিনি উঠবেন গুলশানের হোটেল ওয়েস্টিনে। বিকেলে শ্রমিক সংগঠন এবং রাতে সুশীল সমাজের সাথে সাক্ষাৎ করবেন তিনি।

এছাড়া আফরিন আক্তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (উত্তর আমেরিকা অনু বিভাগ) খন্দকার মাসুদ আলমের সাথে আনুষ্ঠানিক আলোচনা করবেন। এর পাশাপাশি পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন তিনি।

আরও পড়ুন: আমি এই দেশের সন্তান, এই দেশেই থাকব: ড. ইউনূস

বাংলাদেশ ও আমেরিকার সম্পর্ক উন্নতির পাশাপাশি জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক উন্নয়ন এবং মিয়ানমার পরিস্থিতি আলোচনায় আসতে পারে।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, তিন দিনের সফরে আফরিন আক্তার বাংলাদেশে আসছেন। সংসদ নির্বাচনের আগে গত অক্টোবরে আফরিন আক্তার ঢাকা সফরে এসেছিলেন।

এসকে/

মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250