রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

হাতকড়া নিয়ে মায়ের জানাজায় দুই সহোদর আওয়ামী লীগ নেতা, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:০৩ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

কক্সবাজারের রামুতে হাতকড়া পরে মায়ের জানাজায় অংশ নিয়েছেন দুই সহোদর আওয়ামী লীগ নেতা। উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামের আওয়ামী লীগ নেতা ফরিদুল আলম ও মো. ইসমাঈল দীর্ঘদিন ধরে রাজনৈতিক মামলায় কক্সবাজার কারাগারে রয়েছেন।

তাদের মা মোস্তফা বেগম (৮০) মারা গেলে গতকাল শনিবার (২১শে ফেব্রুয়ারি) সকালে প্যারোলে মুক্তি নিয়ে বাদ জোহর পানেরছড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত জানাজায় অংশ নেন।

এ ঘটনার একটি ভিডিও গতকাল বিকেল থেকে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, জানাজার নামাজে হাতকড়া হাতে অঝোরে কেঁদে আওয়ামী লীগ নেতা ফরিদুল আলম ও মো. ইসমাঈল বলেন- তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে।

তারা বলছেন, তারা কখনো কারো ক্ষতি বা অন্যায় করেননি। এসময় তারা মায়ের জন্য এবং অসুস্থ বাবা নুর আহমদের জন্য দোয়া চান।

স্বজন ও স্থানীয়রা জানিয়েছেন, প্রথমে খুঁনিয়াপালং ইউনিয়নের একটি মামলায় তাদের আটক করে কারাগারে পাঠানো হয়েছিল। সেই মামলায় জামিন হওয়ার পর দক্ষিণ মিঠাছড়ির একটি মামলায় ফের আটক দেখানো হয়।

সেটার জামিন হলে রামুর মাহিন চৌধুরীর মামলায় আবারও আটক হয়ে দুই ভাইকে কারাভোগ করতে হচ্ছে দীর্ঘ আড়াই মাস ধরে। কারাগারে থাকার কারণে জীবিত অবস্থায় তারা মাকে শেষ দেখা দেখতে পারেননি। তাদের বাবা নূর আহমদও বর্তমানে অনেক অসুস্থ।

মোহাম্মদ ইসলামের স্ত্রী কুলছুমা বেগম স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘আমার স্বামী সম্পূর্ণ নির্দোষ। সে কোনো রাজনীতির সঙ্গে জড়িত না তাদেরকে অহেতুক মামলায় জড়িয়ে জেল খাটানো হচ্ছে। তারা দুই ভাই কারাগারে আমাদের দেখার কেউ নেই। আমার শ্বশুরও খুব অসুস্থ। সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই।’

রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুইয়া মুঠোফোনে সুখবর ডটকমকে বলেন, ‘দুই ভাইয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জামিন সংক্রান্ত বিষয়টি সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ারভুক্ত।'

জে.এস/

আওয়ামী লীগ নেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

🕒 প্রকাশ: ১০:২৩ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

সাইকেলের যন্ত্রপাতি বলে আনছিলেন এয়ারগানের পার্টস, বিমানবন্দরে আটক

🕒 প্রকাশ: ০৯:৫৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

সামাজিক মাধ্যম হঠাৎ ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানের পক্ষে-বিপক্ষে কেন সরব

🕒 প্রকাশ: ০৯:৩০ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

হাতকড়া নিয়ে মায়ের জানাজায় দুই সহোদর আওয়ামী লীগ নেতা, ভিডিও ভাইরাল

🕒 প্রকাশ: ০৯:০৩ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির

🕒 প্রকাশ: ০২:২৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250