বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধের অভিঘাতে চাপে বিএনপি সরকার, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠক আজ *** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা

চলচ্চিত্রশিল্পী সমিতি নির্বাচন

নিপুণের প্যানেলের সভাপতি হচ্ছেন মাহমুদ কলি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫০ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৪

#

আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী হচ্ছেন না ইলিয়াস কাঞ্চন। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সংগঠনটির বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার জানান সভাপতি প্রার্থী খুঁজে পেয়েছেন তিনি। 

নিপুণের প্যানেল থেকে সভাপতি নির্বাচন করবেন এক সময়ের জনপ্রিয় নায়ক মাহমুদ কলি। সংবাদমাধ্যমকে এ কথা মাহমুদ কলি নিজেই জানিয়েছেন। 

তিনি বলেন, ‘এর আগেও আমি শিল্পী সমিতির নির্বাচন করে বিজয়ী হয়ে দায়িত্ব পালন করেছি। এবারও নির্বাচনে অংশগ্রহণ করছি। সভাপতি পদে নির্বাচন করব।’

কোন প্যানেল থেকে আসছেন মাহমুদ কলি? এ প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, ‘আসলে আমি একটি প্যানেলের হয়ে নির্বাচন করছি। সেই প্যানেলের সাধারণ সম্পাদক হিসেবে লড়বেন নিপুণ আক্তার।’

আরো পড়ুন: পেটের পোড়া দাগই যেন 'অলঙ্কার'!

সভাপতি প্রসঙ্গে এর আগে নিপুণ বলেছিলেন, ‘কোনো চাপ নেই। গতবার তো শূন্য থেকে এই জায়গায় এসেছি। আর এবার তো আমার তৈরি মাঠ। সভাপতি প্রার্থী ঠিকঠাক হয়ে গেছে। তবে এখনই প্রকাশ করব না। তাহলে সেটি নিয়েও রাজনীতি হতে পারে। নির্বাচন এখনও অনেক দেরি। সময়মতো পুরো প্যানেল প্রকাশ করব।’

আগামী ২৭শে এপ্রিল এফডিসিতে অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির নির্বাচন। এবারের নির্বাচনে মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর থাকবেন এক প্যানেলে। মাহমুদ কলি-নিপুণ প্রতিদ্বন্দ্বিতা করবেন অন্য এক প্যানেলে। 

এসি/ আই. কে. জে/ 

নিপুণ মাহমুদ কলি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250