মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ

আপনাকে শান্ত রাখবে যে খাবারগুলো

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৫ পূর্বাহ্ন, ৭ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বর্তমান দ্রুতগতির জীবনে নানা কাজে আমাদের মনের ওপর অনেক বেশি চাপ পড়ে। তবে অস্বাস্থ্যকর জীবনযাপন পরিবর্তন করে এটা অনেকটাই সামলে নেওয়া যায়। সেইসঙ্গে খেয়াল রাখতে হয় খাবারের দিকেও। কোন খাবার খাচ্ছেন, কখন এবং কীভাবে খাচ্ছেন, সেটিও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত-

১. মনোযোগ দিয়ে খাওয়া

মন দিয়ে খাওয়ার মানে হলো খাবার খাওয়ার প্রক্রিয়াটি অনুভব করতে সমস্ত শারীরিক এবং মানসিক ইন্দ্রিয় ব্যবহার করা। খাওয়ার সময় টিভি দেখলে বা অন্যকিছুতে মনোযোগ দিলে এটি সম্ভব নয়। তাই আপনার যদি টিভি দেখতে দেখতে কিংবা বই পড়তে পড়তে খাওয়ার অভ্যাস থাকে তবে তা বাদ দিতে হবে।

ইন্টিগ্রেটিভ মেডিসিন: এ ক্লিনিশিয়ানস জার্নালে প্রকাশিত একটি গবেষণা পত্র অনুসারে, মনোযোগ দিয়ে খাওয়া হলো অভ্যন্তরীণ এবং বাহ্যিক সংকেত, সংবেদন এবং আবেগ সম্পর্কে সচেতন হওয়ার একটি সুযোগ। এটি পিএসএনএসের আধিপত্য বজায় রাখে, যা চাপ কমাতে সাহায্য করে।

২. চিনি এবং ক্যাফেইনযুক্ত খাবার এড়িয়ে চলুন

অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলুন, যেমন চিনি এবং ক্যাফেইন। যখন চাপ অনুভব করা হয়, তখন আপনি দুর্বল বোধ করতে পারেন। এরকম অবস্থায় চিনিযুক্ত বা উচ্চ-ক্যাফেইনযুক্ত খাবার বা পানীয় পান করার সম্ভাবনা রয়েছে। 

চিলড্রেন’স হসপিটাল কলোরাডো ব্যাখ্যা করে যে, সাধারণ শর্করা এবং ক্যাফেইন আমাদের শক্তি দ্রুত বৃদ্ধি করে কিন্তু অল্প সময়ের জন্য। চিনি এবং ক্যাফেইনের প্রভাব কমে যাওয়ার পরে আপনি আগের চেয়ে আরও বেশি দুর্বল ও অস্থির বোধ করতে পারেন।

আরো পড়ুন : দাম্পত্য জীবনে ‘পিলো টক’ জরুরি কেন?

৩. জিঙ্ক, ম্যাগনেসিয়াম এবং ওমেগা- ৩

হার্ভার্ড হেলথ জিঙ্ক, ম্যাগনেসিয়াম এবং ওমেগা- ৩ সমৃদ্ধ খাবার গ্রহণ করতে উৎসাহিত করে যাতে স্বাভাবিকভাবেই শান্ত থাকা যায়। এগুলো আপনার উদ্বেগ কমিয়ে দিতে কাজ করবে। জিঙ্ক সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে ঝিনুক, কাজু, কলিজা, গরুর মাংস এবং ডিমের কুসুম। প্রাকৃতিকভাবে ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে শাক-সবজি যেমন পালং শাক, বাদাম, বীজ এবং গোটা শস্য। 

২০১১ সালে মেডিকেল ছাত্রদের ওপর সম্পন্ন করা একটি গবেষণায় প্রথমবার দেখা গেছে যে, ওমেগা-৩ উদ্বেগ কমাতে সাহায্য করতে পারে। এর মধ্যে রয়েছে স্যামনের মতো চর্বিযুক্ত মাছ, বীজ এবং বাদাম যেমন ফ্ল্যাক্সসিড এবং আখরোট।

এস/ আই.কে.জে

খাবার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250