শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী *** ১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ভারতীয় দম্পতির, অবশেষে... *** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন *** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

হকারদের গল্প নিয়ে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ‘সংস অব হকার্স’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৩৫ পূর্বাহ্ন, ৯ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকা শহরে প্রতিদিন হকারি করে জীবিকা নির্বাহ করেন লাখ লাখ মানুষ। তাদের কাছে নানা ধরনের পণ্য পাওয়া যায় সস্তায়। রাস্তায় ফেরি করার সময় নানা ছন্দে পণ্যের বর্ণনা দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করেন তারা। সেই হকারদের জীবন নিয়ে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা মঞ্চায়ন করবে কমেডি নাটক ‘সংস অব হকার্স’। আজ ৯ই আগস্ট, শনিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে নাটকটি।

এক ঘণ্টা ব্যাপ্তির নাটকটিতে ঢাকার রাস্তার হকারদের ব্যস্ততা, ক্লান্তিকর জীবনের নানা মুহূর্ত উঠে এসেছে কৌতুকপূর্ণ উপস্থাপনায়। হাস্যরসের মধ্য দিয়ে হকারদের জীবিকা ও সংগ্রামের গল্প বলেছেন নাট্যকার। সংস অব হকার্স নাটকটি লেখার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন ফরাসি নাট্যব্যক্তিত্ব যাযি আয়ুন। নৃত্য, গান, পুতুলনাচ, অ্যাক্রোব্যাটিকসসহ বিচিত্র পরিবেশনায় উপস্থাপন করা হবে হকারদের দৈনন্দিন জীবনের তিনটি গল্প। গল্পগুলো হলো ‘দ্য সিক্রেট’, ‘দ্য থিফ রিওয়ার্ডেড’ ও ‘দ্য কম্পিটিশন’।

সংস অব হকার্স নাটকটিতে অভিনয় করেছেন ইমাম হোসেন, এম এস রানা, পি কে ফজল ও সুরাইয়া টি মৌ।

জে.এস/

মঞ্চনাটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250