বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

আর বিয়ে করবেন না সালমান খান, জানালেন কারণ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৪ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিয়ে থেকে দূরে বহু দূরে সালমান খান। বলিউডের ভাইজান বিয়ে প্রশ্নে সব সময়ই নীরব। বলিউডে সংসার ও সন্তান নিয়ে ব্যস্ত তারকারা। কেউ তো আবার একাধিক বিয়ে করেও সুখে সংসার করছেন। 

এটা সত্য সালমানের জীবনে একাধিক নারী এসেছিল। তাদের মধ্যে সবচেয়ে বেশি চর্চিত নাম ঐশ্বরিয়া রায় বচ্চন। ভক্তদের ধারণা ঐশ্বরিয়ার প্রেমে অন্ধ হয়েই এখনো সিঙ্গেল দাবাং এ তারকা। আজও তাকেই ভালোবাসেন সালমান। বিভিন্ন অনুষ্ঠানে দুজনে হাজির হলেও চর্চা হয় ব্যাপক।

তবে কী আর বিয়ে করবেন না সালমান? সম্প্রতি আইফা আওয়ার্ডের মঞ্চেও ফের বিয়ের পিঁড়িতে বসা নিয়ে প্রশ্নের মুখোমুখি হন ভাইজান। তারকাদের সমারোহে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে প্রশ্নোত্তর পর্ব ছিল। এক সাংবাদিক সালমানকে বলে বসেন, তিনি নায়ককে বিয়ে করতে চান। প্রথমে সালমান মজা করে উত্তরে জানিয়েছিলেন, তিনি কী শাহরুখ খানের কথা বলছে? পরে বিয়ের প্রস্তাব শুনে সালমান বলেন, ‘আমার বিয়ের বয়স পার হয়ে গেছে। আরও ২০ বছর আগে আমায় এই প্রস্তাবটা দিলে ভেবে দেখতে পারতাম।’

আরও পড়ুন: প্রাক্তন দীপিকাকে নিয়ে কী বললেন যুবরাজ সিং, যাতে ক্ষুব্ধ হলেন ভক্তরা

আগেও বহুবার বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়েছে নায়ককে। সালমান সব সময়ই এড়িয়ে গেছেন বিষয়টি। তবে আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন বিয়ে না করার কারণ। আসলে নায়কের নামে অনেকগুলো মামলা চলছে আদালতে। এই পরিস্থিতিতে কোনো নতুন মানুষকে নিজের জীবনের সঙ্গে জড়াতে রাজি নন তিনি। ফলে বিয়ের সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি।

এখানেই শেষ নয়। তার বাড়ি তাক করে দুই ব্যক্তি গুলি বর্ষণ করে। এ ছাড়া একের পর এক মৃত্যুর হুমকিও তার বিয়ে না করার কারণ হিসেবে জানা যায়।

এসি/কেবি

বিয়ে সালমান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250