বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’ *** বেহেস্তের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী *** বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায় *** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা

বৃহত্তর সুন্নি জোট থেকে ৩০০ আসনে প্রার্থী দেওয়া হবে: তাহেরী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৮ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

আগামী জাতীয় নির্বাচনে বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে দেশের সব কটি সংসদীয় আসনে প্রার্থী দেওয়া বলে জানিয়েছেন ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহেরী। আজ সোমবার (২৪শে নভেম্বর) বেলা দুইটায় সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

গিয়াস উদ্দিন তাহেরী সুফীবাদী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব। ভিন্নমতাবলম্বীদের দমনে মব সৃষ্টি করে তাদের ওপর অমানবিক অত্যাচার করা হচ্ছে বলে মন্তব্য করেন গিয়াস উদ্দিন তাহেরী। 

তিনি বলেন, ভিন্নমতাবলম্বীদের মত তাদের মতো প্রকাশ করতে দেওয়া হচ্ছে না। প্রতিবাদ করলে মব সৃষ্টি করে তাদের দমন করছে একটি উগ্রবাদী গোষ্ঠী। এভাবে মব সৃষ্টির তাণ্ডবলীলায় বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ আজ অতিষ্ঠ।

আহলে সুন্নাত ওয়াল জামায়াতকে দেশের একমাত্র অহিংস শান্তিপ্রিয় দল হিসেবে উল্লেখ করে তাহেরী বলেন, তাদের দলের সহিংসতার কোনো রেকর্ড নেই। ন্যায় ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে আগামী জাতীয় নির্বাচনে বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে দেশের ৩০০ আসনেই প্রার্থী নিশ্চিত করা হবে।

দেশের সুন্নি মুসলমানদের প্রতি আহ্বান জানিয়ে গিয়াস উদ্দিন তাহেরী বলেন, ‘এবার ভোটে যেন আমরা সিদ্ধান্ত নিতে ভুল না করি। দেশের সুন্নি মুসলমানরা যদি এক থাকে, তাহলে আমরাই আগামীতে সরকার গঠন করব।’

সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর গিয়াস উদ্দিন তাহেরী প্রাইভেট কারে করে রংপুরে যান। রংপুর সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড এলাকায় তিনি পাক পাঞ্জাতন সুন্নি মিশন সংস্থার আয়োজনে মুর্শিবাদ আনছারীয়া কাদেরীয়া দরবার শরিফে তাজদারে আউলিয়া কনফারেন্সে প্রধান বক্তা হিসেবে কথা বলবেন।

গিয়াস উদ্দিন তাহেরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও

🕒 প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত

🕒 প্রকাশ: ০৭:৫৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250