শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে সাধারণ নির্বাচনে লেবার পার্টির নিরঙ্কুশ জয়

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৭ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৪

#

ব্রিটেনে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। এখন পর্যন্ত ৫৩৬ আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে লেবার পার্টি ৩৬৭ আসনে জয় পেয়েছে।

অন্যদিকে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি জয় পেয়েছে ৮৫ আসনে। ৫১ আসনে জয় নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি।যুক্তরাজ্যের পার্লামেন্টের মোট ৬৫০টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য কোনো দলকে এককভাবে পেতে হবে ৩২৬টি আসন।

এখন পর্যন্ত প্রকাশিত ফলাফলে দেখা গেছে, লেবার পার্টি ৩২৬টির বেশি আসনে এরই মধ্যে জয় পেয়েছে। ফলে তারাই সরকার গঠন করতে যাচ্ছে। যদিও এখনো ১১৪ আসনের ফলাফল প্রকাশিত হয়নি।

লেবার পার্টির জয়ের ফলে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কিয়ার স্টারমার। হলবর্ন ও সেন্ট প্যানক্রাসে জয়ের পর লেবার পার্টির নেতা স্টারমার বলেন, পরিবর্তন শুরু হয়েছে। এখন আমাদের সময় কিছু দেওয়ার জন্য।

আই.কে.জে/

ব্র্যাক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250