রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’

ওমরাহ পালনকারীদের জন্য নতুন ঘোষণা সৌদি আরবের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৪ অপরাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

সারাবিশ্বের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের জন্য ওমরাহ পালনকে আরও সহজ করার পদক্ষেপ নিলো সৌদি আরব। পবিত্র নগরী মক্কার কর্তৃপক্ষ ওমরাহ পালনকারীদের জন্য বিনামূল্যে লাগেজ সংরক্ষণের ঘোষণা দিয়েছে।

বুধবার (২৫শে ডিসেম্বর) গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববী কর্তৃপক্ষ জানিয়েছে, গ্র্যান্ড মসজিদের পূর্ব দিকে মক্কা লাইব্রেরির কাছে এবং পশ্চিম দিকে গেট ৬৪-এর কাছে বিনামূল্যে লাগেজ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

সর্বোচ্চ ৭ কেজি ওজনের ব্যাগ (বিচ্ছিন্ন জিনিস নয়) সংরক্ষণ করতে পারবেন ওমরাহ পালনকারীরা। সংরক্ষণাগারে ব্যাগ সর্বোচ্চ চার ঘণ্টা রাখা যাবে। সংরক্ষণাগারে রাখা ব্যাগে মূল্যবান জিনিসপত্র, নিষিদ্ধ পণ্য, খাবার ও ওষুধ সংরক্ষণ করা যাবে না। ব্যাগ ফেরত নেওয়ার জন্য একটি ক্লেইম টিকিট প্রদান করা হবে।

সৌদি আরব সরকার অনুমোদিত ডিজিটাল হজ সেবা গেটওয়ে নুসুক অ্যাপের মাধ্যমে পারমিট দেখিয়ে এই সুবিধা গ্রহণ করতে পারবেন ওমরাহ পালনকারীরা।

মক্কার পবিত্র দুই মসজিদে প্রবেশ করতে হলে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতি গ্রহণ বাধ্যতামূলক।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব কর্তৃপক্ষ আগামীতে গ্র্যান্ড মসজিদের চারপাশের সব এলাকায় ব্যাগ রাখার ব্যবস্থা করার পরিকল্পনা করছে, যাতে ওমরাহ পালনকারীদের আরও ভালোভাবে সহায়তা করা যায়।

সূত্র: আরব নিউজ

ওআ/কেবি


সৌদি আরব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250