বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন *** ঢাকায় আচমকা তুরস্কের প্রেসিডেন্ট পুত্রের সফর নিয়ে নানা প্রশ্ন *** ৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি *** ভারতীয় ভিসা কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক হবে: সহকারী হাইকমিশনার *** সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার *** অযোগ্যরা প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচন সুষ্ঠু হয়েছে কি না প্রশ্ন উঠেছে: বদিউল আলম মজুমদার *** সচিবালয়ে দ্বিতীয় দিনের মতো প্রধানমন্ত্রী, রাস্তায় মানলেন ট্রাফিক সিগনাল *** এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে নাটক ‘বেলা ও বিকেল’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২২ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তারা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শরীফুল ইসলাম শামীম। আরও অভিনয় করেছেন নাবিলা বিনতে ইসলাম, গোলাম কিবরিয়া তানভীর প্রমুখ।

আবুল হায়াত বলেন, ‘বেলা ও বিকেলের গল্প নিয়েই নাটকটি নির্মিত হয়েছে। দিলারা ভাবির সঙ্গে বহু নাটকে একসঙ্গে অভিনয় করেছি। তবে নাটকের নামভূমিকায় এর আগে সম্ভবত আমরা একসঙ্গে কাজ করিনি; যে কারণে এই নাটকে কাজ করতেও বেশ ভালো লেগেছে। পরিচালক শামীম চেষ্টা করেছে নাটকটি যত্ন নিয়ে নির্মাণ করতে। আশা করছি, প্রচারে এলে সবার ভালো লাগবে।’

দিলারা জামান বলেন, ‘গল্পটা খুব সুন্দর। এখন বিস্তারিত কিছু বলতে চাই না। এতটুকু বলতে পারি, এই সময়ে এসে শামীমের এই ধরনের গল্প নিয়ে নাটক নির্মাণ একটা চ্যালেঞ্জই বলা চলে। কারণ, চরিত্রনির্ভর গল্প আমাদের এখানে হয় না বললেই চলে। এমন সুন্দর একটি কাজের জন্য বিশেষ ধন্যবাদ শামীমকে।’

পরিচালক শরীফুল ইসলাম শামীম জানান, শিগগির বেলা ও বিকেল নাটকটি এনিগমা টিভিতে প্রচার হবে।

জে.এস/

নাটক আবুল হায়াত দিলারা জামান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৭:৫৬ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

🕒 প্রকাশ: ০৭:৪২ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

ঢাকায় আচমকা তুরস্কের প্রেসিডেন্ট পুত্রের সফর নিয়ে নানা প্রশ্ন

🕒 প্রকাশ: ০৬:৫৯ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

🕒 প্রকাশ: ০৫:২৪ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250