শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

বাঁধাকপি দিয়ে মুরগির মাংস খেয়েছেন কখনো?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৮ অপরাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাজারে এসেছে শীতের সবজি বাঁধাকপি। মুরগির সঙ্গে শীতের এই সবজিটি কখনও খেয়েছেন? রইলো রেসিপি-

উপকরণ

দেশি মুরগি ১টি, পেঁয়াজ কুচি ১ কাপ, বাঁধাকপি ২ কাপ (বড় করে কাটা) রসুন বাটা ১ চা-চামচ, আদা বাটা ১ চা-চামচ, হলুদের গুঁড়া পরিমাণমতো, মরিচের গুঁড়া পরিমাণমতো, জায়ফল জয়ত্রী বাটা আধা চা-চামচ, ধনে বাটা ১ চা-চামচ, আস্ত গরমমসলা ও জিরা টেলে গুঁড়া করা আধা চা-চামচ, তেজপাতা ২টি, আস্ত দারুচিনি ২ টুকরা, আস্ত এলাচি ৪-৫টি।

আরো পড়ুন : গরুর মাংসের কালিয়ার রেসিপি

প্রণালি

মুরগি ভালো করে ধুয়ে নিয়ে লবণ, আদা, রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রাখুন। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভাজতে হবে। আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে কষান। একে একে ধনে বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আস্ত গরমমসলা, তেজপাতা, লবণ দিয়ে ভালো করে কষাতে হবে। পরিমাণমতো পানি দিতে হবে। কষানো শেষে মসলা থেকে তেল ছাড়লে ম্যারিনেট করা মাংস দিন। ভালো করে নাড়তে হবে জায়ফল জয়ত্রী বাটা দিয়ে। মাংস সেদ্ধ হয়ে এলে বাঁধাকপির টুকরো দিন। বাঁধাকপি দিয়ে অল্প আঁচে ঢেকে রাখুন। ৫-১০ মিনিট করে জিরা, গরমমসলার গুঁড়া দিতে হবে। একটু ঘি দিয়ে নামিয়ে ফেলুন।

এস/ আই.কে.জে


মুরগির মাংস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250