শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

ধনসম্পদের দেবী লক্ষ্মীর পূজা আজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩৯ পূর্বাহ্ন, ৬ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

উন্নতি (আধ্যাত্মিক ও পার্থিব), আলো, জ্ঞান, সৌভাগ্য, দানশীলতা, সাহস ও সৌন্দর্যের দেবী লক্ষ্মীর পূজা আজ সোমবার (৬ই অক্টোবর)। শারদীয় দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে বাঙালি হিন্দুরা এই দেবীর পূজা করেন। এদিন বাড়িতে আলপনা আঁকেন তারা।

পঞ্জিকা অনুযায়ী, এবার পূজার পূর্ণিমা শুরু হবে সোমবার বেলা ১১টা ৫৩ মিনিটে, পূর্ণিমা তিথি শেষ হবে মঙ্গলবার সকাল ১০টা ১ মিনিটে।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পূর্ণিমা রাতে দেবী লক্ষ্মী ধনধান্যে ভরিয়ে দিতে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে পূজা গ্রহণ করতে আসেন। লক্ষ্মী দেবী সন্তুষ্ট থাকলে সংসারে অর্থকষ্ট থাকবে না এবং সুখ-স্বাচ্ছন্দ্য বাড়বে। লক্ষ্মীপূজা কোজাগরী লক্ষ্মীপূজা নামেও পরিচিত।

কোজাগরী শব্দের অর্থ ‘কে জেগে আছ?’ হিন্দু পুরাণমতে, আশ্বিনের এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান, কে জেগে আছে। শাস্ত্রমতে, দেবী লক্ষ্মী ধনসম্পদ তথা ঐশ্বর্যের প্রতীক।

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালীমন্দিরসহ দেশের অনেক মন্দিরে আজ লক্ষ্মীপূজা হবে। বাঙালি হিন্দুরা তাদের বাড়িতেও লক্ষ্মীপূজার আয়োজন করে থাকেন।

লক্ষ্মীর পূজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250