বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ

মজাদার মেয়ো পাস্তার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৭ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

পাস্তা খেতে ইচ্ছে হলেই রেস্তোরায় ছুটতে হবে, এই ধারণা একদম ঠিক নয়। বাড়িতেই বানাতে পারেন মজাদার পাস্তা। অফিস বা ক্লাস শেষে বাসায় ফিরে মজার কোনো খাবার খেতে ইচ্ছে করে। এ ক্ষেত্রে পাস্তা হতে পারে দারুণ অপশন। রেস্টুরেন্টে তো আমরা বেকড পাস্তা, চিজ পাস্তা বা হোয়াইট সস পাস্তা হর-হামেশা খেয়ে থাকি। কখনো কি মেয়ো পাস্তা খেয়েছেন? যদি না হয়, তবে বাড়িতেই বানিয়ে নিতে পারেন এই মজার পাস্তা। রইলো রেসিপি-

উপকরণ

পাস্তা সেদ্ধ করার জন্য লাগবে ২ থেকে ৩ কাপ পাস্তা, হাফ চা-চামচ লবণ আর সামান্য তেল। মেয়ো মিক্সার তৈরির জন্য লাগবে মেয়োনিজ ৫ টেবিল চামচ ও ৩ টেবিল চামচ টমেটো সস। পাস্তা রান্নার জন্য প্রয়োজন হবে হচ্ছেমতো চিকেন, মাশরুম বা চিংড়ি। ২ টেবিল চামচ তেল বা বাটার। পেঁয়াজ, কাঁচা মরিচ ও ক্যাপসিকাম কিউব করে কাটা। স্বাদ অনুযায়ী লবণ ও সামান্য ব্ল্যাক পেপার ও টেস্টিং সল্ট।

আরো পড়ুন : ঝামেলা ছাড়াই তৈরি করতে পারবেন জলপাইয়ের টক-মিষ্টি আচার

পদ্ধতি

প্রথমে চিকেন কিউব করে কেটে অল্প পরিমাণে আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া ও লবণ দিয়ে মেরিনেট করে ফ্রিজে রেখে দিন। আপনি মাশরুম বা প্রন দিয়েও মেয়ো পাস্তা তৈরি করতে পারেন।

এবার একটি বড় প্যানে পানি গরম করে, তাতে পাস্তা সেদ্ধ করে নিন। পানির মধ্যে কিছুটা তেল ও লবণ দিয়ে দিতে হবে। পাস্তা সেদ্ধ হয়ে গেলে ছেঁকে ও ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। আরেকটি প্যানে এবার তেল বা বাটার গরম করে তাতে মেরিনেট করা চিকেন/প্রন/মাশরুম দিয়ে ভেজে নিন। তাতে পেঁয়াজ, কাঁচা মরিচ, ক্যাপসিকাম ও পছন্দমতো সবজি দিয়ে ভাজতে থাকুন। সামান্য লবণ দিতে ভুলবেন না।

এবার ছেঁকে রাখা পাস্তাগুলো দিয়ে দিন প্যানে। এতে যোগ করুন টেস্টিং সল্ট ও ব্ল্যাক পেপার। পাস্তার মধ্যে মেয়োনিজ আর টমেটো সস দিয়ে তৈরি করা মেয়ো মিক্সচার দিয়ে দিন। তারপর চুলা বন্ধ করে নামিয়ে ফেলুন। উপরে আরও একটু মেয়োনিজ ছড়িয়ে পরিবেশন করুন মজাদার মেয়ো পাস্তা।

এস/কেবি

মেয়ো পাস্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250