রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের *** টানা ৯ দফায় কমল স্বর্ণের দাম, চলতি বছর ভরিতে কমেছে লাখ টাকার বেশি *** গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন *** পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা *** অরুণাচলে তীব্র বিরোধিতার মুখে ব্রহ্মপুত্রে ভারতের মেগা বাঁধ প্রকল্প, চীনের প্রকল্প ঘিরে উদ্বেগ *** আবারও হ্যাকিংয়ের মুখে এফবিআইয়ের তথ্যভান্ডার

ঝামেলা ছাড়াই তৈরি করতে পারবেন জলপাইয়ের টক-মিষ্টি আচার

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৪ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

আচার পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। আর যদি হয় সেটা জলপাইয়ের আচার তাহলে তো কোনো কথাই নেই। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলুন জলপাইয়ের মজার আচার। টক-মিষ্টি স্বাদের এই আচার বছরজুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন আপনি। খিচুড়ি, বিরিয়ানির সঙ্গে খেতে দারুণ জলপাই দিয়ে তৈরি এ আচার। এবার ঝামেলা ছাড়াই যেভাবে বানাবেন জলপাইয়ের টক-মিষ্টি আচার। জেনে নিন রেসিপি।

প্রথমে আচারের জন্য মসলা বানিয়ে ফেলুন। এ জন্য ১ টেবিল চামচ সরিষা, ১ চা চামচ পাঁচফোড়ন, ৪ কোয়া রসুন, ৩টি শুকনা মরিচ ও ১ টেবিল চামচ আস্ত ধনিয়া পেস্ট করে নিন ১/৪ কাপ ভিনেগার দিয়ে।

আরো পড়ুন : গরম নরম ভাতে বাঁধাকপির ভর্তা!

এরপর এক কেজি পাকা জলপাই চটকে নিন। পাকা জলপাই ব্যবহার করতে না চাইলে কাঁচা জলপাই সিদ্ধ করে চটকে নিন হাত দিয়ে। চুলায় প্যান বসিয়ে আধা কাপ সরিষার তেলে আস্ত গরম মসলা, রসুনের কোয়া ও শুকনা মরিচ দিয়ে নেড়ে নিন। ভাজা ভাজা হলে তৈরি করে রাখা মসলার পেস্ট দিন। চুলার আঁচ কমিয়ে সময় নিয়ে মসলা কষিয়ে নিন। আধা চা চামচ হলুদের গুঁড়া ও আধা চা চামচ মরিচের গুঁড়া দিন। নেড়েচেড়ে চটকে রাখা জলপাই দিয়ে দিন। মসলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে আধাকাপ চিনি, ১ চা চামচ ভাজা জিরার গুঁড়া, ১ চা চামচ বিট লবণ ও ১ চা চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিন। চুলার আঁচ মাঝারি রেখে অনবরত নাড়ুন। হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে মুখবন্ধ কাচের বয়ামে রেখে দিন। নরমাল ফ্রিজে রেখে এক বছর পর্যন্ত খেতে পারবেন এ আচার।

এস/ আই.কে.জে/

আচার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250