সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে ‘অতিরিক্ত কঠোর’ ঢাকা, সরকারের সমালোচনা ভারতীয় সাবেক কূটনীতিকের *** শেখ হাসিনার ফেরা নিয়ে মন্ত্রী-উপদেষ্টার বক্তব্যে মিল খুঁজে পাচ্ছি না: রুমিন ফারহানা *** জিয়াউল কেন হাতকড়া ছাড়া—সংসদে প্রশ্ন, যা বললেন মন্ত্রী *** রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী *** ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা নেই: এসআরবি *** গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় সফলতা দেখছে সরকার *** গোপালগঞ্জের দিকে নজর রাখছে সরকার, পরিস্থিতি দেখে পদক্ষেপ *** আসিফ কি ভুলে গেছেন, গোপালগঞ্জ থেকে তার দলের নেতাদের এপিসি করে ফিরতে হয়েছিল? *** সৌদি আরব ‘ভেঙে পড়ছে’, কেন বলছেন ডোনাল্ড ট্রাম্প *** দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:২৫ পূর্বাহ্ন, ২১শে এপ্রিল ২০২৬

#

প্রতীকী ছবি

ভারতের মণিপুরে সংঘটিত ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর ৬টা ৩১ মিনিটে দেশে এই ভূকম্পন অনুভূত হয়।

মৃদু কম্পন অনুভূত হওয়ার পর অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানতে চেয়েছেন আসলেই কি ভূমিকম্প হয়েছে কিনা। 

এদিকে, ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) অনুসারে, আজ মঙ্গলবার ভোররাতে মণিপুরে ৫.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ২১ এপ্রিল ভারতীয় সময় ভোর ৫টা ৫৯ মিনিট ৩৩ সেকেন্ডে এই কম্পনটি অনুভূত হয় এবং এর কেন্দ্রস্থল ছিল কামজং-এ। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৬২ কিলোমিটার গভীরে, যা একটি মাঝারি গভীরতার ভূকম্পন নির্দেশ করে।

এদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০০.৬ কিলোমিটার।

জে.এস/

ভূমিকম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250