বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারের ব্রিকস ‘বর্জনের’ সিদ্ধান্তে আওয়ামী লীগ যেসব হিসাব-নিকাশ করছে *** প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ *** ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের *** ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক *** হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী *** ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট *** জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ *** মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ *** সংবাদমাধ্যমে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী *** স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম‎

ভোটার তালিকা পুনর্বিন্যাস করতে ইসির নির্দেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১০ পূর্বাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ভোটার তালিকার পুনর্বিন্যাস করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইউনিয়ন, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের নতুন গঠিত এলাকার ভোটার তালিকা পুনর্বিন্যাসে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে সংস্থাটি। সব উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের এরইমধ্যে নির্দেশনাটি পাঠিয়েছেন ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী।

নির্দেশনায় বলা হয়েছে, অতি শিগগিরই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে। নির্বাচন কমিশন নীতিমালা অনুযায়ী স্থানীয় সরকার বিভাগ কর্তৃক নবগঠিত ও পুনর্গঠিত ইউনিয়ন/পৌরসভা এবং সিটি কর্পোরেশনের ওয়ার্ডের ভোটার এলাকা বিভক্তির গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে ওয়ার্ডভিত্তিক ভোটার এলাকার পুনর্বিন্যাস করতে হবে। ফলে কোনো নির্বাচনী এলাকার বা ভোটার এলাকার প্রশাসনিক সীমানা পুনর্গঠন হয়ে থাকলে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরুর আগেই সীমানা পুনর্গঠনের গেজেট অনুযায়ী নির্বাচনী এলাকা বা ভোটার এলাকার ভোটার তালিকা পুনর্বিন্যাস সম্পন্ন করার জন্য যথাযথ কর্তৃপক্ষ নির্দেশনা দিয়েছেন।

আরো পড়ুন : শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার পাঠানো চিঠি গ্রহণ করেছে দিল্লি

এই অবস্থায়, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করার আগে নবগঠিত ও পুনর্গঠিত ইউনিয়ন/পৌরসভা এবং সিটি কর্পোরেশনের ওয়ার্ডের ভোটার তালিকা পুনর্বিন্যাস সংক্রান্ত কোনো কার্যক্রম থাকলে তা দ্রুত সম্পন্নের নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এস/ আই.কে.জে/  


ভোটার তালিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সরকারের ব্রিকস ‘বর্জনের’ সিদ্ধান্তে আওয়ামী লীগ যেসব হিসাব-নিকাশ করছে

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক

🕒 প্রকাশ: ০৫:৩৫ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250