মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

হোটেলের মতো মজাদার কবুতরের মাংস রান্নার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১১ অপরাহ্ন, ২রা জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

কমবেশি সবাই কবুতরের মাংস খেতে পছন্দ করেন। এটি স্বাদেও যেমন মনকাড়া, তেমনই পুষ্টিতেও ভরপুর। যে কোনো পাখির মাংসের তুলনায় কবুতরের মাংসে প্রোটিনের পরিমাণ বেশি থাকে। তবে খেতে সুস্বাদু হলেও, এটি যদি ভালোভাবে রান্না না করা হয় তাহলে তেমন ভালো লাগে না। তাই হোটেল বা রেস্টুরেন্টের মতো যদি কবুতর ভুনা রাঁধতে চান, তাহলে অনুসরণ করতে পারেন রেসিপি-

উপকরণ

১. কবুতর ৪টি

২. পেঁয়াজ কুচি আধা কাপ

৩. পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ

৪. আদা-রসুন বাটা ১ টেবিল চামচ

৫. হলুদ গুঁড়া ১ চা চামচ

৬. মরিচ গুঁড়া ১ টেবিল চামচ

৭. ভাজা জিরা গুঁড়া আধা চা চামচ

আরো পড়ুন : কাঁচা কাঁঠালের কাবাব

৮. ধনে গুঁড়া ১ চা চামচ

৯. তেজপাতা ১টি

১০. এলাচ ২টি

১১. দারুচিনি ১টি ও

১২. লবণ স্বাদমতো।

পদ্ধতি

প্যানে তেল গরম করে এলাচ, তেজপাতা ও দারুচিনি দিয়ে একটু ভেজে নিন। এবার এতে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ নরম হলে এতে পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া ও লবণ দিয়ে দিন। এবার অল্প পানি দিয়ে মসলা কষিয়ে নিন।

কষানো হলে এতে কবুতরের মাংস দিয়ে নাড়াচাড়া করে মাংস কষিয়ে নিন। মাংস সেদ্ধ হওয়ার জন্য আরেকটু পানি দিয়ে ঢেকে রান্না করুন। এরপর ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন খুব সুস্বাদু কবুতরের মাংস ভুনা।

এস/ আই.কে.জে



রেসিপি সুস্বাদু খাবার কবুতরের মাংস কবুতরের মাংস রান্না

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250